চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানের কাছেও হারল সাইফ-পিনাকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের বৈরি পরিবেশ জয় করে বিশ্বকাপে এক নম্বর হওয়ার লক্ষ্যের কথা জানিয়েছিলেন সাইফ হাসান। কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের চাওয়া আর মাঠের খেলার মধ্যে দেখা মিলছে আকাশ-পাতাল তফাৎ। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টাইগার যুবারা এবার হেরেছে আফগানিস্তানের যুবাদের কাছে।

সোমবার ক্রাইস্টচার্চে বাংলাদেশকে ৫৬ রানে হারিয়েছে আফগানিস্তান। ১৩ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর আগে প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ ছিল এটি। সাইফরা কদিন আগে ওটাগো ‘এ’ দলের কাছে দুটি প্রস্তুতি ম্যাচেও হেরেছে।

গত বছর ঘরের মাঠে আফগান যুবাদের কাছে ৩-২ ব্যবধানে সিরিজ হারার বাজে স্মৃতি আছে। যেখানে ব্যাটসম্যানদের ব্যর্থতা চোখে পড়েছিল বড় করে। বাংলাদেশের যুবাদের মনে সেটি উঁকি দিয়ে থাকলেও থাকতে পারে। এদিন টস জিতে ফিল্ডিং নেন সাইফ। তার সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করেন বোলাররা। কিন্তু ডুবতে হয় ব্যাটিংয়েই।

শুরুতে মিডিয়াম পেসার হাসান মাহমুদ ও স্পিনার রবিউল হকের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফগানিস্তান। ১০ বল বাকি থাকতে তারা আটকে যায় ২০৬ রানে। দলটির হয়ে লড়াই করেছেন আজমতউল্লাহ ওমরজাই। তার ব্যাটে এসেছে ৮১ রান। ৪৪ করেছেন বাহির শাহ।

হাসান মাহমুদের শিকার ৪ উইকেট। রবিউল হক নিয়েছেন ৩টি। টিপু সুলতান পেয়েছেন ২ উইকেট। বাকি আরেকটি উইকেটে আছে পেসার কাজি অনীকের অবদান।

ব্যাটিংয়ে শুরুটা পক্ষেই ছিল বাংলাদেশের। ১৫ রানের মধ্যে ওপেনার নাঈম শেখকে হারালেও সামলে নেন পিনাক ঘোষ ও অধিনায়ক সাইফ। দ্বিতীয় উইকেট জুটিতে গড়েন ৭৭ রানের জুটি। তখন সহজ জয়ের স্বপ্নই দেখছিল বাংলাদেশ।

Reneta

দলীয় ৯২ রানের মাথায় ৫৪ রান করে পিনাক ঘোষ ফিরে গেলে মড়ক লাগে যুবাদের ইনিংসে। ৪৩ রান করা সাইফ তখন নাভিনের বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়লে আর ঘুরে দাঁড়াতে পারেননি টাইগার যুবারা।

লেগস্পিনার কায়েস আহমদকে নিয়ে বাংলাদেশের ৬ উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন নাভিন। একটি করে উইকেট নিয়েছেন মুজিব, ওয়াফাদার ও জহির খান।

মূল আসর শুরু হওয়ার আগে নিজেদের ভুলত্রুটি শুধরে নেয়ার আরেকটি সুযোগ পাবে বাংলাদেশ। বুধবার পাকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামবে যুবারা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

চমক নিয়ে আসছে ১৪৬ ইঞ্চির জায়ান্ট টেলিভিশন ‘দ্য ওয়াল’

পরবর্তী

বিনামূল্যে পাওয়া যাবে অ্যাপলের ‘লিসা’ অপারেটিং সিস্টেম

পরবর্তী
lisa OS Apple

বিনামূল্যে পাওয়া যাবে অ্যাপলের 'লিসা' অপারেটিং সিস্টেম

MPO

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান কি এমপিওভুক্তির যোগ্য?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT