চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানের অর্থনীতি নিয়ে আইএমএফ’র উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ঢাকায় রাস্তায় যানজট ও ট্রাফিকের ব্যস্ততা, মানুষ ও যানবাহনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের অর্থনৈতিক সঙ্কট সীমান্তবর্তী প্রতিবেশী দেশ তুরষ্ক এবং ইউরোপে শরণার্থী সঙ্কট বাড়াবে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক অর্থ তহবিল-আইএমএফ।  সংস্থাটি বলছে, এবছর আফগানিস্তানের অর্থনীতি ৩০% পর্যন্ত সঙ্কুচিত হতে পারে। এতে দেশটির লাখ লাখ  মানুষ দারিদ্রসীমার নীচে চলে যাবে। ফলে মানবিক সঙ্কটে পড়বে দেশটি।

আফগানিস্তান বাণিজ্য সহায়তার উপর নির্ভর করে থাকার কারণে প্রতিবেশী দেশগুলো পড়বে ঝুকির মধ্যে। সীমান্তবর্তী তাজিকিস্তান বলেছে, আর কোন শরণার্থীকে আশ্রয় দেয়া সম্ভব না।

বিদেশে জমাকৃত সব অর্থ জব্দ করায় এবং বেশীরভাগ বিদেশী সহায়তা বন্ধ হওয়ায় আফগানিস্তানে অর্থের সমাগম কমে গেছে। আঞ্চলিক অর্থনৈতিক পর্যবেক্ষণে আইএমএফ বলছে, বিরাট সংখ্যক শরণার্থী আশ্রয়দাতা আঞ্চলিক দেশগুলোর জনসম্পদের উপর বোঝা হয়ে দাঁড়াবে। তাদের জন্য আন্তর্জাতিক সহায়তা জরুরি হয়ে পড়বে।

প্রতিবেশীদের আর্থিক ক্ষতির পরিমাণ কত?

আফগানিস্তানের শরণার্থী সংখ্যা ঠিক কত হবে সেটা অনিশ্চিত হওয়ায় আইএমএফ ধারণা করছে, এই সংখ্যা যদি আরো দশ লাখ হয় তাহলে তাজিকিস্তানের ১০ কোটি ডলার, ইরানের ৩০ কোটি ডলার এবং পাকিস্তানের ৫০ কোটি ডলার খরচ বাড়বে।

তাজিকিস্তান গত মাসে বলেছে, আন্তর্জাতিক সহায়তা না পেলে তাদের পক্ষে নতুন কোন শরণার্থীকে আশ্রয় দেয়া সম্ভব না। কিন্তু মধ্য এশিয়ার দেশগুলো জানিয়ে দিয়েছে, শরণার্থীদের আশ্রয় দেয়ার কোন পরিকল্পনা তাদের নেই।

অন্যদিকে আফগানিস্তান তাদের গুরুত্বপূর্ণ বাণিজ্য সহযোগী দেশগুলোকে হারালে তারও প্রভাব প্রতিবেশী দেশগুলোর উপর পড়বে।

আফগানিস্তান দীর্ঘদিন ধরে প্রচুর বিদেশী অর্থ সহায়তা পেয়ে আসছে। আইএমএফ আশঙ্কা করছে, বিদেশী সহায়তার অর্থ সন্ত্রাসবাদে ব্যবহার করা হবে অথবা পাচার করা হবে। গত সপ্তাহে জি-২০ দেশগুলো আফগানিস্তানের অর্থনীতিকে চাঙ্গা করতে কয়েকশ’ কেটি ডলার সহায়তার আশ্বাস দিয়েছে।

ট্যাগ: আইএমএফআফগানিস্তানশরণার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপের মাঝপথে নিয়ম বদলাল আইসিসি

পরবর্তী

আজও জামিন পাননি আরিয়ান, স্বস্তিতে নেই শাহরুখ-গৌরী

পরবর্তী
আরিয়ান খান জামিন না পেয়ে আদালত ভবনে উদ্বিগ্ন অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

আজও জামিন পাননি আরিয়ান, স্বস্তিতে নেই শাহরুখ-গৌরী

নোয়াখালীর মন্দির ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৩ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর মন্দির ভাঙচুরের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৩

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশের হাইকোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT