চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানকে অল্পতেই আটকে রাখল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: সাকিব আল হাসান বল হাতে জ্বললেন তবে একটু দেরিতে। ৮ ওভারে ৪৯ রান খরচের পর নবম ওভারে জোড়া উইকেট। আড়াইশর দিকে ছুটতে থাকা আফগানিস্তান ছন্দ হারিয়ে ফেলে তাতে। ৪৯.১ ওভারে গুটিয়ে যায় ২১৫ রানে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে তামিম ইকবালের দলের সামনে নাগালে থাকা লক্ষ্য। সাগরিকায় সকাল ১১টায় শুরু হওয়া ম্যাচে শুরুতে পেস ত্রয়ী তাসকিন-মোস্তাফিজ-শরিফুল পেয়েছেন ভালো সুইং। তা সামাল দিতে সংগ্রাম করতে হয়েছে আফগান ব্যাটারদের।

কিছুটা চাপের মাঝেই থিতু হতে পেরেছেন কয়েকজন। ইনিংস বড় করতে না পারার হতাশা নিয়েই ফিরতে হয়েছে। তবে ব্যতিক্রম ছিলেন নজিবউল্লাহ জাদরান। ইনিংসের একমাত্র ফিফটি আসে তার ব্যাটে। ৮৪ বলে ৬৭ রানের ইনিংস খেলে আউট হন নবম ব্যাটার হিসেবে। তার ইনিংসে ছিল ৪টি চার ও ২ ছক্কা।

শুরুতেই রহমতউল্লাহ গুরবাজের (৭) উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় ও পঞ্চম উইকেট জুটিতে ভর করে দুইশর পথ পাড়ি দেয় আফগানিস্তান। সফরকারীদের সংগ্রহ নাগালে রাখতে বড় ভূমিকা রাখেন তাসকিন-শরিফুল-মিরাজরা।

মাহমুদউল্লাহ রিয়াদ বল হাতে নেন এক ওভারের জন্য। তুলে নেন একটি উইকেট। একটি ক্যাচ ছাড়ার আক্ষেপ মেটান আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদীকে (২৮) আউট করে। মোস্তাফিজের বলে ইয়ামিন আহমেদজাইয়ে হাই ক্যাচ দুর্দান্তভাবে মাহমুদউল্লাহ তালুবন্দী করলে ৫ বল আগেই অলআউট হয় আফগানিস্তান।

কোনো উইকেট না পেলেও অসাধারণ বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। ১০ ওভারে খরচ করেন মাত্র ২৮ রান। তিন ওভার মেডেন পান এ অফস্পিনার। রান খরচায় তিনিই ছিলেন সবচেয়ে কৃপণ।

Reneta

মোস্তাফিজ ৯.১ ওভারে ৩৫ রানে তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট শিকার করেন তাসকিন, শরিফুল ও সাকিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীলঙ্কা সিরিজে নেই বুমরাহ, ঝুঁকি নিতে চায় না বিসিসিআই

আগস্ট ২, ২০২৬

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT