চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের পেস আক্রমণ নিয়েও ভাবছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে রোববার সন্ধ্যায় আফগানিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে র‌্যাঙ্কিং ও মুখোমুখি দেখায় এগিয়ে থাকা দলটির শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে ভাবতে হচ্ছে স্বাগতিকদের। টাইগারদের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি মনে করেন শুধু স্পিন নয়, তাকাতে হবে আফগান পেসারদের দিকেও।

ম্যাচের দৈর্ঘ্য যত ছোট তত ভয়ঙ্কর আফগান স্পিন আক্রমণ। রশিদ খান, মুজিব জাদরান, মোহাম্মদ নবীর মতো বিশ্বমানের স্পিনার আছেন দলটিতে। পাশাপাশি আছেন করিম জানাত, ফরিদ মালিকের মতো পেসারও। স্পিন-পেস দুদিক থেকেই বাংলাদেশের ব্যাটিং কোচের সমীহ পাচ্ছে আফগান বোলিং আক্রমণ।

‘আমরা আফগানিস্তানের বোলারদের ভালোভাবেই জানি, নির্দিষ্টভাবে জানি। তাদের বিশ্বমানের কিছু বোলার আছে, বিশেষ করে স্পিনার। তাদের স্পিনাররা আসলে সব খ্যাতি নিয়ে নিয়েছে, কিন্তু তাদের কিছু সিমারের কথা ভুলে থাকতে পারবেন না। কিছু ভালো সিমারও আছে তাদের। সে কারণে আমরা সেভাবেই প্রস্তুত হচ্ছি।’

‘পরিকল্পনা হচ্ছে গেম প্ল্যানের সঙ্গে লেগে থাকা। আমরা জানি তারা কি করতে পারে। কি ধরণের চ্যালেঞ্জ আছে সেটাও জানি। এখন শুধু নিজেদের খেলাটা খেলতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যখন নিজেকে নিয়েই সঙ্কোচ কিংবা উৎকণ্ঠায় থাকবেন, তখন নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারবেন না। আমি এমন একজন ব্যাটসম্যান পাইনি যার মধ্যে এই চিন্তাটা আছে যে এটাই আমার শেষ সুযোগ এবং আমি এমনটা করতে চাই না। আমাদের মাঠে নেমে বাংলাদেশের হয়ে ইতিবাচক খেলতে হবে।’

টেস্ট সিরিজে আফগানিস্তানের স্পিন বিষে নীল হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। টাইগারদের সামনে এবার আরও কঠিন চ্যালেঞ্জ। টি-টুয়েন্টি বলে বাড়তি সমীহ করতেই হচ্ছে এই ফরম্যাটে উজ্জ্বল প্রতিপক্ষকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাদেনপুত্র হামজা নিহত হয়েছে বলে ট্রাম্পের দাবি

পরবর্তী

আওয়ামী লীগের সম্মেলন ২০ ও ২১ ডিসেম্বর

পরবর্তী

আওয়ামী লীগের সম্মেলন ২০ ও ২১ ডিসেম্বর

ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অপসারিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT