চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের নাচাচ্ছেন সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ২৪, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মন্থর উইকেটে ২৬৩ রানের লক্ষ্য দেয়া গেছে। ঝটপট উইকেট তুলে নেয়া দরকার। কিন্তু উইকেট আসছিল না। অধিনায়কের ডাক পড়ল। হতাশ করলেন না সাকিব। ব্রেক থ্রু এনে দিলেন। মোসাদ্দেক আরেক উইকেট এনে স্বস্তি দ্বিগুণ করলেন। কিছুপর আবারও উইকেটে জমে গেলেন আফগানিস্তানের পরের দুই ব্যাটসম্যান। এবার?

যা করতে হত সেটাই করেছে বাংলাদেশ। আফগানদের রান তুলতে না দিয়ে গলায় ফাঁস পড়িয়েছে! পরের কাজ সেই ফাঁস কাজে লাগিয়ে উইকেট তোলা। তাতে আবারও ত্রাতা সাকিব। সুযোগটা কাজে লাগিয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিয়েছেন ব্যাটে-বলে দারুণ সময় কাটাতে থাকা টাইগার অলরাউন্ডার। ঝটপট ৩ উইকেট তুলে নিয়েছেন।

আফগানিস্তান-১২৫/৫ (৩৪)

টাইগাররা স্পিনাররা আক্রমণে আসার পর রানের গতি কমেছে তো কমেছেই। ২৬তম ওভারে যেয়ে দলীয় শতক ছুঁতে পেরেছে আফগানরা। রানের গতি মন্থর করে আনার জন্য আক্রমণাত্মক ফিল্ডং দরকার ছিল। টেস্ট ক্রিকেটের আদলে ব্যাটসম্যানের চারপাশে ছাতার মতো ফিল্ডার দাঁড় করিয়ে সাকিবকে আক্রমণে আনেন মাশরাফী।

সাফল্য আসতে দেরি হয়নি। ৪৭ রান করে ফেলা গুলবাদিন নায়েবকে লিটনের ক্যাচ বানিয়ে দলের তৃতীয় সাফল্য আনেন সাকিব। সেটি ২৯তম ওভারের প্রথম বলের কথা। ওই ওভারের তৃতীয় বলে আবারও সাফল্য। এবার অভিজ্ঞ মোহাম্মদ নবিকে সাজঘরের পথ দেখান সাকিব, রানের খাতা খোলার আগেই আফগান তারকাকে করেন এলবিডব্লিউ।

কিছুপর আসগর আফগানকে ক্যাচ বানান বদলি ফিল্ডার সাব্বিরের। তাতে ৭ ওভারে ১ মেডেনে ১০ রানে ৪ উইকেট সাকিবের নামের পাশে।

Reneta

আগে লক্ষ্যে জবাব দিতে নেমে শুরুটা ভালোই করেছিল আফগানিস্তান। দুই ওপেনার গুলবাদিন ও রহমত শাহ ১০ ওভারে ৪৮ তুলে ফেলেন। তাদের ৪৯ রানের জুটি ভেঙে দেন সাকিব। বাঁহাতি স্পিনার নিজের করা প্রথম ওভারেই সাফল্য এনে দেন। রহমত শাহকে তামিমের ক্যাচ বানিয়ে।

পরে হাসমতউল্লাহ শাহিদিকে স্টাম্পিংয়ে ফিরিয়ে দ্বিতীয় সাফল্য আনেন মোসাদ্দেক হোসেন সৈকত।

বল হাতে ইতিমধ্যেই চার উইকেট নিয়েছেন, তার আগে ব্যাট হাতেও রান পেয়েছেন সাকিব। টুর্নামেন্টে পঞ্চমবারের মতো ৫০’র বেশি রানের ইনিংস খেলেছেন। তার পাশাপাশি মুশফিকুর রহিমের ৮৩ ও মোসাদ্দেক হোসেনের ৩৫ রানে ভর করে ৭ উইকেটে ২৬২ রানের পুঁজি গড়ে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT