চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

গত রাতে বাংলাদেশের ঘাম ঝরানো জিম্বাবুইয়ানদের ১৯৮ রানের লক্ষ্য দিয়ে ১৬৯ রানে থামিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ২৮ রানের জয় তুলে নিয়েছে রশিদ খানের আফগানিস্তান।

মিরপুরে আফগানিস্তান ৫ উইকেটে স্কোরবোর্ডে দুইশ ছুঁইছুঁই সংগ্রহ তোলার পরই আসলে ম্যাচের ফল অনেকটা বোঝা হয়ে গেছে। রশিদ-মুজিবদের মতো বোলার দিয়ে সাজানো দলের বিপক্ষে এই রান টপকে জিতবে জিম্বাবুয়ে, এমন ভাবনা ভাবাও বেশ কঠিন! শেষপর্যন্ত জয় পেতে বেশি কষ্টও করতে হয়নি আফগানদের।

আগে বোলিং করে শুরুতেই যদি আফগানদের চাপে ফেলা যায় এমন ভাবনা থেকেই হয়তো শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তার সিদ্ধান্ত বুমেরাং হয়ে এসেছে। ব্যাটিংয়ে নেমেই প্রতিপক্ষ বোলারদের ছাতু বানানো শুরু করেন অভিষিক্ত আফগান ওপেনার রহমতউল্লাহ ঘুরবাজ। তার তাণ্ডবে ৫ ওভারে রান ওঠে ৪৯।

রহমতউল্লাহর মারকাটারি ব্যাটিংয়ে আড়ালে পড়ে যান আরেক ধ্বংসাত্মক ব্যাটসম্যান হযরতউল্লাহ জাজাই। ষষ্ঠ ওভারে তাকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙে জিম্বাবুয়ে। ২৪ বলে ৪৩ করে পরের ওভারে ফিরে যান রহমতউল্লাহও। শন উইলিয়ামসের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৫ চারের সঙ্গে মেরে গেছেন ২ ছক্কাও। আফগানদের রান তখন ৬০।

দুই ওপেনারের বিদায়ের পর ম্যাচের নিয়ন্ত্রণ কিছুক্ষণের জন্য দখলে নেয় জিম্বাবুয়ে। এসময় দ্রুত ফিরে যান নাজিব তারাকাই ও অভিজ্ঞ আসগর আফগান। দুজনেই ফিরেছেন ১৪টি করে রান এনে। তখন পর্যন্ত অবশ্য বোঝাও যায়নি ইনিংসের পরের অংশে আরও ঝড় বইতে চলেছে!

চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আসগর আফগান যখন ফেরেন, রান তখন ১৩.২ ওভারে ৯০। সেই আফগানিস্তানই পরের ৬.২ ওভারে রীতিমত সাইক্লোন বইয়ে দিয়ে মাত্র ১ উইকেট হারিয়ে রান তুলেছে ১০৭।

Reneta

আসগর আফগান আউট হয়েছিলেন অভিষিক্ত আনসলে এনডল্ভুর বলে। পরের বলে ব্যাটিং প্রান্তে গিয়েই ঝড় তোলা শুরু করলেন নাজিবুল্লাহ জাদরান। তিন বলে তুলে নেন ১১ রান। সেই যে শুরু, পরে আর তাকে থামাতেই পারেনি জিম্বাবুয়ের বোলাররা।

শুরুতে দেখেশুনে খেলার পর ১৭তম ওভারে তাণ্ডবে যোগ দেন মোহাম্মদ নবিও। টেন্ডাই চাতারার করা সেই ওভারে শেষ চার বলে টানা ৪ ছক্কা মেরেছেন অভিজ্ঞ এ ব্যাটসম্যান। পরের ওভারে প্রথম তিন বলে টানা ছক্কা মারেন নাজিবুল্লাহও। টানা সাত ছক্কায় রান এসেছে ৪২।

টানা ৪ ছক্কায় ১৮ বলে ৩৮ করা নবি আউট হয়েছেন ইনিংসের শেষ বলে। তার সঙ্গী নাজিবুল্লাহ ছিলেন অপরাজিত, ৬ ছক্কা ও ৫ চারে ৩০ বলে করেছেন সর্বোচ্চ ৬৯ রান।

জবাবে কোনো প্রতিরোধই গড়তে পারেনি জিম্বাবুয়ে। ২৫ রানের মাথায় ওপেনিং করতে নামা মাসাকাদজা রানআউট হয়ে ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দলটি।

শেষদিকে অপরাজিত রাগিস চাকাভা ২২ বলে ৪২ করে প্রতিরোধ গড়লেও শুরুর দিকে উইকেট হারানোই কাল হয়েছে জিম্বাবুয়ের। জয়ের লক্ষ্য থেকে ২৮ রান দূরে থাকতে ৭ উইকেটে ১৬৯ রানে থামে মাসাকাদজাদের ইনিংস।

২৯ রানে ২ উইকেট নিয়েছেন রশিদ খান। পেসার ফরিদ আহমেদেরও উইকেট দুটি। একটি করে উইকেট পেয়েছেন করিম জানাত ও গুলবাদিন নাইব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তান ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ নিয়ে কথা হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

মে ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতি শ্রদ্ধাশীল বিএনপি

মে ৬, ২০২৬

শেওড়াপাড়ায় ছাদে গড়ে উঠেছে ব্যতিক্রম প্রাণিসম্পদ খামার

মে ৬, ২০২৬

দেশে ষাঁড়ের লড়াই বন্ধে নতুন আইনের প্রস্তাব

মে ৬, ২০২৬

সিএনএন’র প্রতিষ্ঠাতা টেড টার্নারের বর্ণাঢ্য জীবনাবসান

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT