চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের অপেক্ষায় রেখেছে বৃষ্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সব বিভাগেই বাংলাদেশের চেয়ে এগিয়ে থেকে চট্টগ্রাম টেস্টের চারদিন পার করেছে আফগানিস্তান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বপ্নের টেস্ট জয়ের মঞ্চ ভালোভাবেই গড়েছে সফরকারীরা। কিন্ত পঞ্চম দিন সকালের প্রবল বৃষ্টি অনিশ্চয়তায় ফেলেছে তাদের। অবিরাম বৃষ্টি ঝরলে আর খেলা মাঠে না গড়ালে একটি জয় হাতছাড়ার আফসোসই হয়ত সঙ্গী হবে রশিদ খানের দলের।

বৃষ্টির কারণে পঞ্চম দিন বল মাঠে গড়ায়নি লাঞ্চ পর্যন্ত। সেন্টার উইকেট ত্রিপলে আবৃত। বৃষ্টির বেগ এখন কিছুটা কমলেও সহসাই খেলা শুরু করার মতো অবস্থায় নেই চট্টগ্রামের আবহাওয়া।

আফগানিস্তান-৩৪২ ও ২৬০, বাংলাদেশ-২০৫ ও ১৩৬/৬ (চতুর্থ দিন পর্যন্ত)

সিরিজের একমাত্র টেস্টে শুরু থেকেই জয়ের সুবাস পাচ্ছে আফগানিস্তান। টেস্ট পরিবারের নবীন দলটি র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে থাকা বাংলাদেশকে হারানোর পথ তৈরি করে ফেলেছে অনেকটাই। এখন কেবল মাঠে নেমে জয় নিশ্চিত করার অপেক্ষা!

৩৯৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ চতুর্থ দিন শেষে ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৩৬। জিততে হলে পঞ্চম দিনে করতে হবে আরও ২৬২ রান। যেভাবে স্বাগতিকদের উইকেট পড়ছিল তাতে বৃষ্টিতে আগেভাগে খেলা বন্ধ না হলে হয়ত জয়ের আরও কাছেই থাকতে পারতেন রশিদরা।

সোমবার ম্যাচ ড্র করতে হলে বাকি চার উইকেট কাজে লাগিয়ে টিকে থাকতে হবে সারাদিন। প্রায় ‘অসম্ভব’ এক চ্যালেঞ্জ নিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ২২ গজে শেষদিনে নামতে হবে সাকিব আল হাসান (৩৯*) ও সৌম্য সরকারকে (০*)। তার আগে থামতে হবে বৃষ্টি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT