চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপিল বিভাগে এসে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিচারক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ন ১৩, ফেব্রুয়ারি ২০১৮
আদালত
A A

১০ বছর আগে একটি মামলা নিষ্পত্তির নির্দেশ থাকার পরেও সে মামলা নিষ্পত্তি না হওয়ায় কড়া সমালোচনা করে নারায়ণগঞ্জের যুগ্ম জেলা জজ মো: সফিকুল ইসলামকে ১৫ এপ্রিলের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আপিল বিভাগের আদেশে আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে ওই বিচারক হাজির হন। এরপর বিষয়টি শুনানির জন্য উঠলে প্রধান বিচারপতি ওই যুগ্ম জেলা জজকে উদ্দেশ্য করে বলেন, ‘আর কতদিন? আরও কি দশ বছর লাগবে এই মামলাটি নিষ্পত্তি করতে?’

এসময় ওই যুগ্ম জেলা জজ বলেন, মাই লর্ড। এই মামলাটি এর আগে আমার কাছে ছিল না। এরপর প্রধান বিচারপতি বলেন, আপনার কাছে এটা কতদিন? ওই বিচারক উত্তরে বলেন, একবছর  মাই লর্ড।

এসময় প্রধান বিচারপতি বলেন, ‘১ বছরেও আপনি পারেননি? কাজ কর্ম করেন, না শুধু গল্প গুজব করেন কোর্টে?’

এসময় যুগ্ম জেলা জজ মো: সফিকুল ইসলাম বলেন, মাই লর্ড। আমার আদালতে ৭ হাজারের অধিক মামলা রয়েছে। এরপর
তিনি আপিল বিভাগের কাছে ( আনকন্ডিসনাল অ্যাপোলজি) নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। এরপর আপিল বিভাগ আগামী ১৫ এপ্রিলের মধ্যে তাকে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, তিতাস গ্যাস কর্তৃপক্ষের দাবি করা ১২ মাসের বিল অবৈধ ঘোষণা চেয়ে একটি প্রতিষ্ঠান নিম্ন আদালতে মামলা করে। পাশাপাশি তিন লাখ টাকা করে বিল দিতে অনুমতি দেওয়ার আর্জি জানানো হয়। কিন্তু নিম্ন আদালত ২০০৭ সালের ১৫ মার্চ ওই আর্জি খারিজ করে দেন। পরে এই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে প্রতিষ্ঠানটি। সে আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০০৮ সালের ৪ জুলাই হাইকোর্ট রায় দেন। রায়ে প্রতি মাসে ১৭ লাখ টাকা করে বকেয়া ও সাড়ে সাত লাখ টাকা করে নিয়মিত মাসিক বিল পরিশোধ করতে বলা হয়। পাশাপাশি কোনো ধরনের বিলম্ব ছাড়া ২০০৮ সালের ৩০ নভেম্বরের মধ্যে যুগ্ম জেলা জজকে (অতিরিক্ত আদালত, নারায়ণগঞ্জ) এই মামলা নিষ্পত্তি করতে বলা হয়।

Reneta

তবে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আপিল করলে তা শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আসে। গত ৭ ফেব্রুয়ারি শুনানিকালে এই মামলাটি ২০০৮ সালের ৩০ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করার বিষয়টি আদালতের নজরে আসে।

এরপরই আপিল বিভাগ এই মামলার নথিসহ নারায়ণগঞ্জ আদালতের যুগ্ম জেলা জজ মো: সফিকুল ইসলামকে ১৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে উপস্থিত হতে আদেশ দেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আপিল বিভাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

দাবি আদায়ের নামে জনগণকে জিম্মি করা চলবে না: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: ধর্মমন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

শাকিবের ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকা? গুঞ্জনের কড়া জবাব নির্মাতার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

বর্তমান সরকার কৃষিবান্ধব: প্রাণিসম্পদ মন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

১৮০ দিনের মধ্যে দেশব্যাপী খাল খনন শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT