চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপিল বিভাগের আদেশে ৭ মাসের শিশু সন্তানকে ফিরে পেলো মা

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৬:০৬ অপরাহ্ন ১২, নভেম্বর ২০১৭
আদালত
A A

এহসান আব্দুল্লাহ ও তাসমিয়া হাসান দম্পতির মধ্যে মনমালিন্য চলছিল দীর্ঘ দিন। এর জের ধরেই তাসমিয়া হাসান চলে যান মায়ের বাড়ি। সঙ্গে নিয়ে যান গত ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা ছোট্ট ছেলে ইয়াসিন আব্দুল্লাহকে। গত ২৬ সেপ্টেম্বর টিকা দেয়ার জন্য ছেলেকে নিয়ে গুলশান ল্যাবএইড হাসপাতলে যান তাসমিয়া। সেখানে ছেলেকে দেখতে আসেন বাবা এহসান আব্দুল্লাহ ও তার মা।

এক পর্যায়ে ইয়াসিনকে আদর করার কথা বলে তার মা’র কাছ থেকে লুকিয়ে নিজ বাসায় নিয়ে যান বাবা ও দাদি। এরপর মা তাসমিয়া থানায় জিডি করেন। তিনি প্রতিকারের জন্য মহিলা পরিষদে যান। কোন উপায় না পেয়ে অবশেষে নিজ সন্তানকে ফিরে পেতে ২২ অক্টোবরে রিট করেন হাইকোর্টে।

২৩ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন, কেন ইয়াসিনকে তার মায়ের কাছে ফেরত দেয়া হবে না? রিটে ইয়াসিনকে যেন বুকের দুধ খাওয়াতে পারেন সেই আবেদন জানিয়ে আরো একটি আবেদন যুক্ত করা হয়। কিন্তু মায়ের আবেদন খারিজ করেন হাইকোর্ট।

এরপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আসেন মা তাসমিয়া। সে আবেদনের উপর শুনানি হয় রোববার। একপর্যায়ে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ খাস কামরায় মায়ের কথা শোনেন।

পরে আদলতের আদেশে এহসান আব্দুল্লাহ ৭ মাসের ইয়াসিনকে রোববার বিকেল ৫ টায় মায়ের কোলে ফিরিয়ে দেন। হাইকোর্ট এই মামলার রুল নিস্পত্তি না হওয়া পর্যন্ত মায়ের কাছেই ইয়াসিনকে রাখার নির্দেশ দেন। তবে বাবা চাইলে এই সময়ে ইয়াসিনকে দেখতে যেতে পারবেন বলে জানান মামলা সংশ্লিষ্ট আইনজীবী।

আদালতে ইয়াসিনের মায়ের আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দীকি, মোহাম্মাদ আলি আজম ও আইনুন নাহার সিদ্দিকা। আর ছেলের বাবার পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল বাসেত মজুমদার।

Jui  Banner Campaign
ট্যাগ: আপিল বিভাগসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT