চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপাততঃ প্রথম আলোর অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্তে শিল্পী সংঘ!

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
২:০৫ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৭
বিনোদন
A A

ছোট পর্দার ‘অভিনয় শিল্পী সংঘ’ নামে একটি সংগঠনের বরাতে কয়েকজন শিল্পী প্রথম আলোর ফটো সাংবাদিক ‘জিয়া ইসলাম সুস্থ হয়ে ফিরে আসা না পর্যন্ত’ এবং অভিনেতা ‘কল্যাণ কোড়াইয়ার মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত’ প্রথম আলোর কোন অনুষ্ঠানে অংশগ্রহণ না করার কথা জানিয়েছেন।

অভিনেত্রী জাকিয়া বারী মম, নওশিন, হিল্লোল, সুইটি,  তমালিকা, রুনা খান, মৌসহ অভিনয় শিল্পীরা তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে ফেসবুক ওয়ালে স্ট্যাটাস পোস্ট করেছেন।

একই ভাষায় তারা লিখেছেন: যেহেতু প্রথম আলোর ফটো সাংবাদিক জিয়া ইসলাম মুমূর্ষু অবস্থায় বিদেশে হাসপাতালে চিকিৎসাধীন এবং আমাদের সহকর্মী কল্যাণ কোড়াইয়া এর মামলার নিষ্পত্তি হয়নি সেহেতু এই মুহূর্তে প্রথম আলোর আড়ম্বরপূর্ণ আনন্দ আয়োজনে আমরা নীতিগতভাবে অংশগ্রহণ করতে পারছি না। আমরা জিয়া ইসলাম এর দ্রুত আরোগ্য কামনা করছি।

তাদের এ ফেসবুক স্ট্যাটাস নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী সুইটি।

তিনি বলেন, আমাদের সহকর্মী কল্যাণ যে মামলার আসামি সেটি এখনো নিষ্পত্তি হয়নি। ‘এবং আমাদের আরেক সহকর্মী জিয়া ভাই এখনো অসুস্থ। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অভিনয় শিল্পীরা আপাততঃ প্রথম আলোর কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না।’

সুইটি বলেন: সংবাদকর্মী ও অভিনয় শিল্পীরা একই পরিবারের সদস্য। কিন্তু, আমরা কল্যাণের ঘটনায় একেবারে উল্টো দেখলাম। যে বিষয়টি নিয়ে কল্যাণের বিরুদ্ধে মামলা করা হলো সেটিতে সত্য-মিথ্যা যাচাই না করে পুরো শিল্পী সমাজকে খারাপ বানিয়ে দেওয়া হলো।

Reneta

‘এটি আমাদের জন্য অত্যন্ত অপমানজনক,’ বলে মন্তব্য করেন তিনি।

গত ৯ জানুয়ারি রাতে রাজধানীর পান্থপথে গাড়িচাপায় গুরুতর আহত হন দৈনিক প্রথম আলোর ফটো সাংবাদিক জিয়া ইসলাম।

পরে এ ঘটনায় কলাবাগান থানায় মামলা করেন দৈনিক প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব.) সাজ্জাদুল কবীর। জিয়াকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার মামলায় অভিনেতা-মডেল কল্যাণ কোড়াইয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে জামিনে মুক্ত হয়েছেন কল্যাণ।

আর সিঙ্গাপুরের হাসপাতালে জিয়া ইসলামের চিকিৎসা চলছে। তার অবস্থার কিছুট‍া উন্নতি হলেও পুরোপুরি সুস্থ হতে অনেকদিন লাগবে বলে প্রথম আলোর সাংবাদিকরা জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকিয়া বারী মম
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT