চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপনি কিছু বলুন: কবরীকে বললেন রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ৩০, মে ২০১৭
বিনোদন
A A
বঙ্গভবনে ফারুক, কবরী ও রাষ্ট্রপতি আবদুল হামিদ

বঙ্গভবনে ফারুক, কবরী ও রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘আপনি কিছু বলুন। আমি জানি আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন। আমি যখন স্পিকার ছিলাম, আপনাকে সব সময় সংসদে কথা বলার জন্য ফ্লোর দিয়েছি। শুধু তাই নয়, আপনাকে বেশি সময় ধরে কথা বলতে দিতাম, যাতে আপনাকে বেশি বেশি দেখা যায়।’ চিত্রনায়িকা কবরীকে বললেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

গত শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা। তাদের সঙ্গে আরও ছিলেন চিত্রনায়িকা কবরী এবং চিত্রনায়ক ফারুক, সোহেল রানা ও ইলিয়াস কাঞ্চন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে চিত্রনায়ক সায়মন জানান, চলচ্চিত্রের শিল্পীদের কাছে পেয়ে খুব খুশি হয়েছেন রাষ্ট্রপতি। সবার সঙ্গে তিনি বেশ আন্তরিকতার সঙ্গে কথা বলেন, নানা বিষয় নিয়ে মজা করেন, ফিরে যান পুরোনো দিনগুলোতে।

সায়মন জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ কবরীকে আরও বলেন, ‘একসময় আপনার সিনেমা হলে গিয়ে দেখতাম। হঠাৎ শুনলাম আমার আর কোটি মানুষের প্রিয় নায়িকা কবরী রাজনীতিতে আসছেন এবং তিনি পাস করে সংসদসদস্য হিসেবে মহান সংসদেও জায়গা করে নিলেন।’

কবরীকে নিয়ে রাষ্ট্রপতির কথা শুনে এ সময় উপস্থিত সবাই হেসে ওঠেন।

মিষ্টি হেসে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান কবরী। তিনি রাষ্ট্রপতিকে নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে বলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT