চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপনার মুখে এধরনের অর্বাচীন কথাবার্তা মানায় না: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৮
রাজনীতি
A A

১৫ আগস্টের ঘটনার সঙ্গে জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, আমাদের স্বনির্বাচিত প্রধানমন্ত্রী সব জায়গায় জিয়া পরিবারের ভুল দেখতে পান। তিনি ১৯৭৫ এর বিয়োগান্ত ঘটনার সঙ্গে কিভাবে জিয়াউর রহমান ও বেগম খালেদাকে যুক্ত করেন?

ফখরুল বলেন, আপনি (প্রধানমন্ত্রী) রাষ্ট্র পরিচাকনার দায়িত্ব আছেন। আপনার মুখ দিয়ে এ ধরনের অর্বাচীন কথাবার্তা যায় না। আপনি এমন হাস্যকর কথা বলতে পারেন ন। দয়া করে এধরনের কথা বন্ধ করুন। আমরা এর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই।

Banglabid

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ঢাকায় নিরাপদ সড়কের ছাত্র বিক্ষোভ কালে কর্তব্যরত ৪০ জন সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিক নির্যাতন বিরোধী সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এই সমাবেশ আয়োজন করে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিভাবে ১/১১ এর পদধ্বনি শুনতে পাচ্ছেন সে বিষয়েও  বোধগম্য নন বলে ফখরুল মন্তব্য করেন, ১/১১ সরকার তো আপনাদের জন্যই লাভবান হয়েছিলেন। কিন্তু এটা নিয়ে কেন আবার শংকিত হচ্ছেন? আসলে আপনারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

Reneta

বিএনপি মহাসচিব বলেন, এই ফ্যাসিস্ট সরকার একের এক ভিন্ন মতকে সরিয়ে দিচ্ছে। যারা তাদের বিরুদ্ধে সোচ্চার হয় তাদের সরিয়ে দিচ্ছে। একটি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে শিশু কিশোরদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে, একইভাবে সাংবাদিকদের নির্যাতন করেছে। এই আন্দোলনের অন্য কোনো উদ্দেশ্য ছিলো না। বেঁচে থাকার প্রয়োজনে যারা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমেছে তাদের উপর নির্যাতন করা হচ্ছে। এটি সম্পূর্ণভাবে আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। নতুন প্রজন্মের কোনো ছেলে এই সরকারের পক্ষে নেই। বর্তমান অবস্থা ১৯৭১-১৯৭৫ এর মতো হয়েছে। আমরা বারবার বলে এসেছি, আওয়ামী লীগ একটি গণবিরোধী দল। তারা তাদের অতীতের সকল অর্জন শেষ করে দিয়েছে।

ফখরুল বলেন, এই সরকার কাউকেই রেহায় দেবে না। তারা জানে, তারা ক্ষমতায় না থাকলে তারা অস্তিত্বহীন হয়ে যাবে। তাদের বেঁচে থাকার জন্য ক্ষমতায় থাকতে হবে। তারা বলছে, আমরা নাকি উস্কানি দিচ্ছি। আমরা উস্কানি দেব কেন? আমরা আজকেও বলছি, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকে আমরা পূর্ণ সমর্থন জানাই। শুধু তাই নয়, আমরা আহ্বান জানাচ্ছি নিরাপদ বাংলাদেশের দাবীতে আসুন ঐক্যবদ্ধ হই। আসুন, জনগণের জন্য একটি সুন্দর রাষ্ট্র নির্মাণ করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

সোলো ট্রাভেলিংয়ের নিরাপত্তা ও পরিকল্পনার ক্ষেত্রে যা জরুরি

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় প্রকাশ

আগস্ট ১০, ২০২৬
ছবি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান (সংগৃহীত)।

ফেলের হার বাড়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

আগস্ট ১০, ২০২৬

হরমুজ খুললে পরমাণু ইস্যুতে ইরানকে ছাড় দেওয়ার সম্ভাবনা ট্রাম্পের

আগস্ট ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

গাইবান্ধায় স্কচটেপ দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT