চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপনারা জনগণের সেবক, শাসক নন: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

নতুন পে-স্কেল বাস্তবায়নে শঙ্কিত না হওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সঠিক সময় নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। সরকার আর্থিক স্বচ্ছলতা ও মর্যাদার সঙ্গে জীবন-যাপনে সহায়তার লক্ষ্যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে নতুন পে-স্কেল দিয়েছে। তাই এটি সঠিক সময় বাস্তবায়ন করা হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে ভাষণে এ কথা বলেন।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বিশেষ অতিথি ছিলেন। এতে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসাইন ভূইঞা, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কৃষি মন্ত্রণালয়ের সচিব এম মোশাররফ হোসেনও বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের মনে রাখতে হবে তারা জনগণের সেবক, শাসক নন। জনগণের করের অর্থ থেকে তাদের বেতন-ভাতা আসে। তাই আপনাদের দায়িত্ব হচ্ছে জনগণকে সেবা দেয়া।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এ সার্ভিসের অনেক সদস্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তারা বঙ্গবন্ধু’র সহযাত্রী হয়ে দেশ পুনর্গঠনেও আত্মনিয়োগ করেছিলেন। আপনারা তাদেরই উত্তরসূরী।

শেখ হাসিনা বলেন, ২০১৫ সালের মাঝামাঝি এসে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। এখন আমাদের লক্ষ্য এ অবস্থানকে আরো সামনে এগিয়ে নিয়ে ২০২১ সালের মধ্যে মাঝামাঝি অবস্থানে নিয়ে যাওয়া। আপনারা হয়তো অনেকেই জানেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে গভর্নেন্স ইনোভেশন ইউনিট ‘উত্তম চর্চা’ বা ‘গুড প্র্যাকটিসেস’ উদ্ভাবন এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সুপারিশমালা বাস্তবায়ন করা হচ্ছে।

Reneta

তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজের গতি ত্বরান্বিত করতে ‘পাবলিক সার্ভিস অ্যাক্ট-২০১৫’ মন্ত্রিপরিষদ নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। ২০০৯ সালে দায়িত্ব নিয়ে আমরা পদোন্নতির জট খুলে দিয়েছি। আমাদের সময়ে যত পদোন্নতি হয়েছে, এর আগে কোন সরকারের সময় এত পদোন্নতি হয়নি।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ২০০৯-২০১৪ পর্যন্ত সচিব পদে ৯২ জন, অতিরিক্ত সচিব পদে ২০৩ জন, যুগ্ম-সচিব পদে ১ হাজার ১১৩ জন এবং উপ-সচিব পদে ১ হাজার ৮২ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। সর্বশেষ গত এপ্রিলে ২২৭ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে, ২৮৮ জনকে যুগ্ম-সচিব পদে এবং ৩২১ জনকে উপ-সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে।

তিনি ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে সরকারি কর্মকর্তাদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। পরে প্রধানমন্ত্রী এসোসিয়েশনের সদস্যদের সঙ্গে নৈশভোজে যোগ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোহামেডানকে হারিয়ে শেখ জামালের তৃতীয় শিরোপা

পরবর্তী

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে ‘বঙ্গবন্ধুর আত্মকথন পাঠ’

পরবর্তী

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে ‘বঙ্গবন্ধুর আত্মকথন পাঠ’

মোল্লা আখতার মানসুর নতুন তালেবান প্রধান

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT