চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আপনাদের সমর্থনে আমরা অনেকদূর এগিয়ে যাচ্ছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ন ১৩, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

একের পর এক সাফল্য উপহার দিয়ে বাংলাদেশের মানুষকে গৌরবের উপলক্ষ এনে দিচ্ছে লাল-সবুজের মেয়েদের ক্রিকেট দল। বৃহস্পতিবার স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছেন সালমা-রুমানারা। বহুদূর এগিয়ে যাওয়ার স্বপ্নে বিভোর টিম টাইগ্রেস এবার মনচ্ছবি আঁকছে বিশ্বকাপের মঞ্চেও ভালো কিছু করার।

বাছাইপর্বের সেমিফাইনাল ছিল বাংলাদেশের ৫০তম আন্তর্জাতিক টি-টুয়েন্টি। দেশের হয়ে সব ম্যাচ খেলা রুমানা আহমেদও ফিফটি ছুঁয়েছেন এদিন। মাইলফলকের ম্যাচে দুই উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হয়েছেন এ অলরাউন্ডার। ভিআরএ গ্রাউন্ডে ম্যাচ শেষে পুরস্কার হাতে রুমানা কৃতজ্ঞতা জানালেন দেশের মানুষকেও, অকুণ্ঠ সমর্থন যুগিয়ে যাওয়ার জন্য।

‘ধন্যবাদ দেশবাসী। আপনারা সবসময় আমাদের সমর্থন করে আসছেন। আপনাদের সমর্থনে আমরা অনেকদূর এগিয়ে যাচ্ছি। আমরা পরবর্তী বিশ্বকাপে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা ভালো কিছু করবো।’

আগামী ৯ থেকে ২৪ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে বসবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর। যেখানে অংশ নেবে দশটি দেশ। র‌্যাঙ্কিংয়ের সেরা আট দল ছাড়াও বাছাইপর্ব পেরিয়ে আসা বাংলাদেশ ও আয়ারল্যান্ড খেলবে বিশ্বকাপে। বাছাইপর্বের বাধা টপকেই ২০১৬ ও ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলেছিল টিম টাইগ্রেস।

দেশ ছাড়ার সময় অধিনায়ক সালমা খাতুন একরকম ঘোষণাই দিয়ে গেছেন; বলে যান- আমরা বিশ্বকাপে অবশ্যই খেলবো। বিশ্বকাপে যাওয়া নিশ্চিত হয়েছে। তার আগে বাছাইপর্বের ট্রফিতেও পাখির চোখ থাকছে সালমা-জাহানারা-রুমানাদের।

শনিবার বাছাইপর্বের ফাইনালে মুখোমুখি হবে টাইগ্রেস ও আইরিশ মেয়েরা। বাছাইপর্ব শুরুর আগে আয়ারল্যান্ডের মাটিতে এসেছে দারুণ সাফল্য। আইরিশদের বিপক্ষে ২-১এ টি-টুয়েন্টি সিরিজ জিতে নেয় সফরকারীরা। সদ্যই এশিয়া কাপ জয়ের অভিজ্ঞতার সঙ্গে আয়ারল্যান্ড সাফল্যের আত্মবিশ্বাস নিয়েই নেদারল্যান্ডসে পা রাখেন লাল-সবুজের মেয়েরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ নারী ক্রিকেট দলরুমানা আহমেদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনে আদায় করা হবে: নাহিদ ইসলাম

এপ্রিল ২, ২০২৬

প্রথম ধাপে ২০-৩০ হলে ‘রাক্ষস’, টার্গেট শতাধিক!

এপ্রিল ২, ২০২৬

কেন একই বৃত্তে আটকে আছে রপ্তানি বাজার

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু হাসপাতালে নতুন ইউনিট উদ্বোধন

এপ্রিল ২, ২০২৬

পদত্যাগ করলেন এনএসসি কোটায় বিসিবিতে আসা পরিচালক ইয়াসির

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT