চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপনাদের উপহাস আমাদের ভালো লাগে না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ব্লগার আরিফ জেবতিক গতবছর নবর্বষের সেই ঘটনার কথা মনে করে ফেসবুক পেজে একটি স্ট্যাটাস শেয়ার করেন। তিনি লিখেছেন, নববর্ষে যে নারী কেঁদে কেঁদে বলছিলেন, ‘ভাই, আমার সঙ্গে ছোট বাচ্চা আছে, আমাকে রহম করুন’, সেই মায়ের কাছে জীবনের বাকি দিনগুলোর প্রত্যেকটি দিনই এটি ‘বিষয়’।

‘যে বাচ্চাটি তার মায়ের অসহায় অবস্থা দেখেছে, বাকি জীবনের প্রতিটি দিনই তার কাছে এটি ‘বিষয়’, তার মানসিক পরিবর্তন ঘটতে পারে, তার ব্যক্তিত্ব পরিবর্তিত হতে পারে-কারণ নিজের মায়ের সেই লাঞ্ছনা তার মনোজগতকে উলটপালট করে দিতে পারে।

প্রত্যেকটি মানুষের জীবনের নিরাপত্তা দেয়ার, প্রত্যেকটি মানুষকে সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য একটা পৃথিবী নির্মাণের দায়িত্ব এই বিশ্বের প্রতিটি মানুষের। যে যতো গুরুত্বপূর্ণ পদ দখল করে বসে আছেন, যার হাতে যতো বেশি ক্ষমতা, তার দায়িত্ব ততো বেশি। সব অর্জন সম্ভব হয় না, কিন্তু নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হয়।

‘বিষয় না’ বলে উড়িয়ে দেয়া,পরবর্তী নববর্ষে একই ঘটনার পুনরাবৃত্তিকে পরোক্ষভাবে উস্কানি দেয়া-কোনো দায়িত্বশীল লোকের কাছে কাম্য নয় বলে মন্তব্য করে তিনি লিখেন, যে রাস্তার অপরিচিত একজন নারীকে দেখে নিজের কন্যা-জায়া-জননীর মতো একই পরিমাণ নিরাপত্তার কথা ভাবতে পারে না, সে নেতৃত্বের জন্য যোগ্য নয়।

নিজের মা-বোন-স্ত্রী-কন্যার সম্মান আমাদের কাছে অনেক বড় বিষয়। নিরাপত্তা দিতে পারেন না তো সেই লজ্জায় চুপ করে থাকেন-পরিসংখ্যান দেখিয়ে ‘বিষয় না’ বলে উড়িয়ে দেবেন না দয়া করে। আপনাদের উপহাস আমাদের ভালো লাগে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বর্ষবরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে সতর্ক করলেন ‘অপরাজিত’ স্পেন কোচ

জুলাই ১৫, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT