চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপত্তির মুখে তফসিল ঘোষণা হলেও এখনো সব শেষ হয়ে যায়নি

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:১২ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের পর অবশেষে ঘোষিত হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। আগামী ২৩ ডিসেম্বর সংসদ নির্বাচনে ভোটগ্রহণ।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৯ নভেম্বর।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ স্বাভাবিকভাবেই তফসিলকে স্বাগত জানালেও এতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে দাবি করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। নির্বাচনের কমিশনের কাছে দেওয়া তাদের দাবিগুলো মানা হয়নি বলেও তারা জানিয়েছে।

এর মধ্যে ইভিএম নিয়ে অনেক আগে থেকেই বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্টসহ সরকারবিরোধী পক্ষের অবস্থান ছিল। এবারের নির্বাচনে কিছু কেন্দ্রে ইভিএম পদ্ধতি ব্যবহার হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন: ‘পুরাতন পদ্ধতির পাশাপাশি ইভিএম ব্যবহারের কথাও ভাবা হচ্ছে। শহরগুলোর সংসদীয় নির্বাচনী এলাকা থেকে দ্বৈবচয়ন প্রক্রিয়ায় বেছে নেওয়া অল্প কয়েকটিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।’

ইভিএম ব্যবহার না করা ছাড়াও বেশ কয়েকটি দাবি ছিল, যা মানা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের সবচেয়ে বড় দাবি ছিল যে এখনই যেন তফসিল ঘোষণা করা না হয়।

বিএনপিসহ ২০ দলীয় জোট তাৎক্ষণিক কিছু বক্তব্য জানালেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেননি। তিনি শুক্রবার সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। ওইদিন বিকেলে রাজশাহীতে তাদের জনসভাও নির্ধারিত হয়ে আছে।

Reneta

আমরা আগে বলেছিলাম, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরো কথা বলে তফসিল ঘোষণা করা হোক। সেটা হয়নি। এখন আমরা আশা করি, তফসিল যেহেতু ঘোষণা হয়েই গেছে তাই জাতীয় ঐক্যফ্রন্টসহ সব দল ভেবেচিন্তে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

চিরাচরিত বয়কট বা বর্জনের সিদ্ধান্ত না নিয়ে কীভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া ভালো হবে বলে আমরা মনে করি। একইসঙ্গে সরকারের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি মানাসহ সব ধরণের গণতান্ত্রিক মানসিকতা দেখানো হবে বলে আমরা আশা করি। পাশাপাশি বিরোধীদের গ্রেপ্তার ও গায়েবী মামলাও বন্ধ রাখতে হবে।

সবার অংশগ্রহণে আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের মধ্যদিয়ে বাংলাদেশ নতুন উচ্চতায় এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনতফসিলভোটসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

‘অসাধারণ’ এক সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স-স্পেন

জুলাই ১৪, ২০২৬

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬

জাতিসংঘে এলডিসির পক্ষে ৫ দফা প্রস্তাব তুলে ধরল বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT