চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২১
- সেমি লিড, শিক্ষা
A A

রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। তারা বলছেন, সব দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এরই মধ্যে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাসে হাফ পাস কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকপক্ষ। তবে এ সিদ্ধান্ত শুধু রাজধানী ঢাকাতেই কার্যকর বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

যদিও সড়কে শিক্ষার্থীর মৃত্যুর জন্য দোষীদের বিচার নিশ্চিত এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। বিক্ষোভকালে তারা বিভিন্ন গাড়ী চালকের লাইসেন্স পরীক্ষা করছে।

সেসময় তারা পুলিশের মোটরসাইকেল চেক করে ভুয়া লাইসেন্সে পেয়েছে। হাফ পাস চালুর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তারা বলেছে, ভাড়া অর্ধেক ভাড়া শর্তসাপেক্ষে মেনে নিলেও অন্য দাবি আদায়ে আন্দোলন চালু থাকবে।

শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। সকাল থেকে রামপুরা, নীলক্ষেত, মোহাম্মদপুর বাস টার্মিনাল চৌরাস্তা, ধানমন্ডি ২৭ নম্বর ও সোবাহানবাগে মিরপুর রোড অবরোধ করে রেখেছে তারা।

সোমবার রাতে শিক্ষার্থী মারা যাওয়ার পর ১০-১২টি গাড়ি ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুদ্ধ জনতা। ঘাতক বাস চালক ও তার সহকারিকে আটক করেছে পুলিশ। দোষীদের বিচার দাবিতে গভীর রাত পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী।

Reneta

ওই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর রামপুরায় রাস্তা পার হওয়ার সময় অনাবিল পরিবহনের দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে প্রাণ হারান একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মাইনুল ইসলাম ওরফে মাইনুদ্দিন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্র বিক্ষোভবাস ভাড়াশিক্ষার্থীদের আন্দোলনহাফ পাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT