চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে আন্দোলন করায় ফিটনেস গুরু জেন ফন্ডা আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ন ১২, অক্টোবর ২০১৯
আন্তর্জাতিক
A A

জলবায়ু পরিবর্তন এবং দূষণের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেয়ায় আটক হয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী, ফিটনেস গুরু এবং প্রাক্তন ফ্যাশন মডেল জেন ফন্ডা।

শুক্রবার ৮১ বছর বয়সী এই ফিটনেস গুরুকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আন্দোলনরত অবস্থায় আটক করেছে পুলিশ।

এর আগে এক টুইট বার্তায় ঘোষণা দিয়েছিলেন, তিনি এই প্রতিবাদে অংশগ্রহণ করবেন।

পুলিশের কাছে অভিযোগ রয়েছে, জেন ফন্ডা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। তাই তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

অভিনেত্রীকে আটক করার পর ওয়াশিংটন পোস্টকে জানিয়েছিলেন, তিনি সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে এসেছেন যাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে আরও সক্রিয় হতে পারেন।

তিনি বলেন: জলবায়ু জরুরি অবস্থার পরিস্থিতি মোকাবেলায় আমাদের রাজনৈতিক নেতাদের পদক্ষেপ নেওয়ার দাবি করার জন্য আমি ক্যাপিটাল হিলের উপর সাপ্তাহিক বিক্ষোভ পরিচালনা করব। আমরা এই বিক্ষোভ চালিয়ে যাব এবং আমি মনে করি না এজন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন আছে।

Reneta

অভিনেত্রী বলেন: তিনি জলবায়ু পরিবর্তন কর্মী গ্রেটা থানবার্গ এবং তরুণ জলবায়ু ধর্মঘটের নেতৃত্বকর্মী রেভারেন্ড বার্বারের দ্বারা অনুপ্রাণিত হয়ে এ আন্দোলনে অংশগ্রহণ করেছেন।

তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পুলিশ বলছে: ক্যাপিটাল হিলে জলবায়ু পরিবর্তন নিয়ে অবৈধভাবে বিক্ষোভ প্রদর্শন করায় জেন ফন্ডাসহ ১৬ জনকে আটক করা হয়েছে।

আটক করা সকল ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করতে এসে ভিড়, বাধা এবং অবৈধভাবে বিক্ষোভ প্রদশর্নের অভিযোগ আনা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আটকজলবায়ু পরিবর্তন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT