চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনকারীদের বাধা উপেক্ষা করে পরীক্ষা কেন্দ্রে জাবি উপাচার্য

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৫:৪৯ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে পহেলা অক্টোবরের মধ্যে উপাচার্যকে স্বেচ্ছায় পদত্যাগের আল্টিমেটাম বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা।

শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ে চলমান ভর্তি পরীক্ষায় সকল পরীক্ষা কেন্দ্রে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তবে আন্দোলনকারীদের বাধা-নিষেধ উপেক্ষা করেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ‘এ’ ইউনিটভুক্ত অবশিষ্ট আবেদনকারী এবং সোমবার ‘এইচ’ ইউনিটভুক্ত আইআইটির ভর্তি পরীক্ষা চলাকালে উপাচার্য পদার্থবিজ্ঞান ভবনে পরীক্ষা পরিদর্শনে বের হন।

এর আগে গতকাল ভর্তি পরীক্ষার প্রথম দিন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিজনেস ফ্যাকাল্টিতে ভর্তি পরীক্ষার হল পরিদর্শন করেন। বিভিন্ন হল পরিদর্শনের সময় উপাচার্য পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

এ সময় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রক্টর (ভারপ্রাপ্ত) ফিরোজ- উল হাসান এবং সহকারী প্রক্টরগণ উপাচার্যের সঙ্গে ছিলেন।

এদিকে পরীক্ষা চলাকালে দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

Reneta

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে সমাজ বিজ্ঞান অনুষদ ভবনে এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে রোববার দুপুরে একই ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে কালো পাতাকা প্রদর্শন কর্মসূচি পালন করা হয়।

রোববার এবং সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ছয়টি শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দোলনছাত্রলীগজাবি ভিসিফারজানা ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র সফর করলেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু

জুলাই ২৪, ২০২৬

শাকিব-প্রীতম মানেই ১০০ মিলিয়ন!

জুলাই ২৪, ২০২৬

হজযাত্রীদের বিমান ভাড়া বাড়িয়ে যেভাবে শতশত কোটি টাকা চলে গেছে বিদেশে

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-উজবেকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সহযোগিতা সম্প্রসারণের বার্তা

জুলাই ২৪, ২০২৬

মার্কিন দূত সার্জিও গোরের ঢাকা সফর পাল্টে দিতে পারে যুক্তরাষ্ট্র-ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT