চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২২
প্রবাস সংবাদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পড়াশোনা শেষ করার পর যুক্তরাষ্ট্রে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতে (স্টেম) ক্যারিয়ার গড়তে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে সম্প্রতি বাইডেন-হ্যারিস প্রশাসন নতুন পদক্ষেপ ঘোষণা করেছে।

আন্তর্জাতিক মেধাবী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার গড়তে চান, তাদের দেশটিতে বসবাস ও উন্নত ক্যারিয়ার গড়ার সুবিধার্থে সম্প্রতি বাইডেন-হ্যারিস প্রশাসন বেশ কিছু পরিবর্তন ঘোষণা করেছে।

এই পদক্ষেপের অংশ হিসেবে, স্টেম অপশনাল প্র্যাকটিস ট্রেনিং (ওপিটি) প্রোগ্রামে ২২টি নতুন অধ্যয়নের বিষয় যুক্ত করা হয়েছে। এর ফলে, এফ-১ ভিসা প্রাপ্ত আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্টেমের নির্দিষ্ট বিষয়গুলোতে স্নাতক, মাস্টার্স এবং ডক্টরেট ডিগ্রি অর্জনের পর কাজের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ৩৬ মাস পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবে।

নতুন এই পদক্ষপেকে স্বাগত জানিয়ে পাঁচশ’র বেশি শিক্ষা প্রোগ্রাম পরিচালনাকারী আন্তর্জাতিক শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান স্টাডি গ্রুপের ইউনিভার্সিটি পার্টনারশিপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জোশুয়া রুবিন বলেন, “স্টেমের বিষয়গুলোতে বিশ্বের শীর্ষ মেধাবীদের আমেরিকায় পড়াশোনা করতে আগ্রহী করে তুলবে। এর ফলে, মার্কিন যুক্তরাষ্ট্রে স্টেম ডিগ্রি-পর্যায়ের প্রোগ্রামগুলোতে পড়াশোনা করতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন এবং প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।”

স্টেম অপশনাল প্র্যাকটিস ট্রেনিং (ওপিটি) প্রোগ্রামে এছাড়াও, মার্কিন সরকারের ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স (ইসিএ) নন-ইমিগ্র্যান্ট ব্রিজ ইউএসএ এক্সচেঞ্জ ভিজিটরদের সহায়তা প্রদান করবে এবং ৩৬ মাস পর্যন্ত স্টেমের জে-১ স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের আরও বেশি অ্যাকাডেমিক প্রশিক্ষণ প্রদান করবে। যারা বিজ্ঞান, ব্যবসা, শিক্ষা বা ক্রীড়ায় অসামান্য দক্ষতা প্রদর্শন করবে তাদের জন্য রয়েছে ও-১এ নন-ইমিগ্র্যান্ট স্ট্যাটাস।

 

ট্যাগ: মেধাবী শিক্ষার্থীযুক্তরাষ্ট্রশিক্ষার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উদ্বেগ বাড়াচ্ছে কানাডায় ভ্যাকসিনবিরোধী আন্দোলন

পরবর্তী

হাসপাতালের টয়লেটে নবজাতকের মরদেহ

পরবর্তী
জনপ্রিয় হাসপাতালের প্রবেশদ্বারে রোগী ও দর্শনার্থীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালের টয়লেটে নবজাতকের মরদেহ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিমুখে মুখরোচক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লতার শোক সঙ্গী করে মাঠে কোহলি-রোহিতরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT