চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুগ্ধতায় শেষ হলো আন্তর্জাতিক লোকসংগীত উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ১৮, নভেম্বর ২০১৮
বিনোদন
A A
আন্তর্জাতিক লোকসংগীত উৎসব

লোকসংগীতের মধ্যদিয়ে খুঁজে পাওয়া যায় আত্মার শান্তি। আর তাই লোকসংগীতের সুর, তাল, লয় ও ছন্দের বর্ণিল ছোঁয়ায় বাংলা ভাষাভাষী সংগীতপ্রিয় সমস্ত মানুষকে এক সুতোয় বাঁধতে পারে। প্রতিবারের মত এবারও সান কমিউনিকেশনস কর্তৃক আয়োজিত এবং সান ফাউন্ডেশন- এর উদ্যোগে লোকসংগীতের সুরের মোহনায় সবাইকে এক প্ল্যাটফর্মে এনে দাঁড় করিয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ লোকসংগীতের উৎসব “ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট, আন্তর্জাতিক লোকসংগীত উৎসব- ২০১৮”। গতকাল ১৭ নভেম্বর ছিল উৎসবের শেষদিন।

হাজারো দর্শকের উপস্থিতিতে গত তিনদিন স্টেডিয়ামে ছিল উপচে পড়া ভিড়। এবারে বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশ থেকে ১৭৪ জন লোকসংগীত শিল্পী অনুষ্ঠানের তিনদিনে তাঁদের পরিবেশনার মধ্যদিয়ে শেকড় সন্ধানী গানগুলো দর্শকের সামনে তুলে ধরার নিমিত্তে জড়ো হয়েছিলেন এক মঞ্চে। গতবারের আসরের মতন এবারও দর্শকরা বিনামূল্যে শুধুমাত্র অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেছে। গতকাল উৎসবের শেষ দিনের আকর্ষণ ছিল অর্ণব এবং পাটিয়ালি-সুফি ঘরানার শিল্পী শাফকাত আমানত আলীকে ঘিরে। এছাড়াও ছিল ফোকব্যান্ড নকশীকাঁথা ও বাউল শিল্পী কবির শাহ্ এবং স্প্যানিশ ফোকব্যান্ড লাস মিগাস স্টেজ মাতিয়েছে।

রাত নয়টায় স্টেজে উঠে অর্ণব প্রথমেই গেয়েছেন তার জনপ্রিয় গান ‘সোনা দিয়া বান্ধায়াছি ঘর।’ এরপর একে একে ‘কে বোঝে মওলার আলেকবাজি’, ‘সোনার ময়না পাখি’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘আমার হাড় কালা করলাম রে’সহ আরও কয়েকটি গান পরিবেশনা করেছে অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস। দর্শকরাও অর্ণবের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উপভোগ করেছে। এরপর শাফকাত আমানত আলী এসে ‘মাওলা তেরা নূর’, ‘আখোঁ কি সাগার’, ‘খামাজ’, বিন তেরে’, ‘দিওয়ানে চালে সাব সাথ’, ‘ইয়ে চান ঢলে ঢলে’, ‘তেরে ন্যায়না’ পরিবেশন করেন। তবে দর্শক চমকে গিয়েছে পাকিস্তানের এই এই শিল্পীর কণ্ঠে ‘কেউ কোনো দিন আমারে তো কথা দিল না’ গানটি শুনে।

Banglabid

সান ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার এই আয়োজনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) প্রথম দিন দর্শক ছিল চোখে পড়ার মতো। গানের তালে তালে ভালোই কেটেছে এই আয়োজনের দ্বিতীয় দিনও। চমকের মধ্য দিয়ে পর্দা নামছে এই আয়োজনের।

‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট, আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৮’-এর টাইটেল স্পন্সর মেরিল, পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লিমিটেড, ইন অ্যাসোসিয়েশন উইথ গ্রামীণফোন, সাপোর্টেড বাই রাঁধুনী, ব্রডকাস্ট পার্টনার মাছরাঙা টেলিভিশন, পেমেন্ট পার্টনার বিকাশ, লজিস্টিক পার্টনার বেঙ্গল ডিজিটাল, রেডিও পার্টনার রেডিও দিনরাত, পিআর পার্টনার মিডিয়াকম, মেডিকেল পার্টনার স্কয়ার হসপিটালস্ লিমিটেড, ইন্স্যুরেন্স পার্টনার গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, সিকিউরিটি পার্টনার এইজিস সিকিউরিটি ফোর্স, হসপিটালিটি পার্টনার ফোর পয়েন্টস বাই শেরাটন, ঢাকা এবং রেজিস্ট্রেশন পার্টনার সহজ, বেভারেজ পার্টনার ফ্রেশ এবং উৎসবের আয়োজক সান কমিউনিকেশনস লিমিটেড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT