চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থায়ী মিশনের ভার্চুয়াল অনুষ্ঠান

শাহ ফারুক রহমানশাহ ফারুক রহমান
২:০৬ অপরাহ্ন ২৪, ফেব্রুয়ারি ২০২১
প্রবাস সংবাদ
A A

যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘ সদর দপ্তরে ৫ম বারের মত উদযাপিত হলো মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভার্চুয়াল এই আয়োজনে বাংলাদেশের সহ আয়োজক ছিল ব্রাজিল, মিশর, কানাডা, লিথুনিয়া, নিউজিল্যান্ড, জাতিসংঘ সচিবালয় ও ইউনেস্কো।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আয়োজিত এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা।

তিনি বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের ফলেই বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং এই পথ ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। যে সকল প্রবাসী বাংলাদেশি বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা করার উদ্যোগ নিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানান স্থায়ী প্রতিনিধি।

এসময় বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে যে প্রস্তাবনা রেখেছেন তা পুনরুল্লেখ করেন রাবাত ফাতিমা।

আলোচনায় অংশ নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ভলকান বজকির বলেন, মাতৃভাষা সংরক্ষণে সাধারণ পরিষদ প্রতিশ্রতিবদ্ধ। এ ব্যাপারে ২০১৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাবনা পাশ হওয়ার কথাও উল্লেখ করেন ভলকান বজকির।

ভার্চুয়াল আলোচনায় অংশ নেন সহ আয়োজক দেশগুলোর স্থায়ী প্রতিনিধিগণ, জাতিসংঘের বহুভাষিক সমন্বয়কারী, জেনারেল এসেম্বলি ও ম্যানেজমেন্ট বিভাগের আন্ডার সেক্রেটারি, জাতিসংঘের বৈশ্বিক বিভাগের আন্ডার সেক্রেটারি। এছাড়া ইউনেস্কোর মহাপরিচালকের ভিডিও বার্তা ও নিউইয়র্ক সিটি মেয়রের বার্তা ভার্চুয়াল এই অনুষ্ঠানে উপস্থাপন করা হয়।  এ সময় বক্তারা, মাতৃভাষা ও বিশ্ববব্যাপী এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ যে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করছে তার প্রশংসা করেন।

Reneta

অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিমসং ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’র ভিন্ন মাত্রার পরিবেশনা সবার নজর কাড়ে। বাংলাদেশের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের শিক্ষার্থীরা বহু ভাষার সমন্বয়ে গানটি পরিবেশন করেন। এছাড়া জাতিসংঘ আন্তর্জাতিক স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় ৩৮টি ভাষায় ক্ষুদে ভিডিও বার্তা ভার্চুয়াল অনুষ্ঠানে অন্যরকম আবহের তৈরি করে।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতিসংঘমাতৃভাষা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে কবে থেকে শুরু পবিত্র রমজান?

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন যারা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজিও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT