চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক মঞ্চে প্রথম বাংলাদেশি রেসিং চ্যাম্পিয়ন আনোয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ন ১৩, মার্চ ২০২২
- সেমি লিড, অন্যান্য খেলা, স্পোর্টস
A A

সংযুক্ত আরব আমিরাতের ‘ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপে’ চ্যাম্পিয়ন হয়েছেন তৌহিদ আনোয়ার। রেসের জগতে অভিক আনোয়ার নামে পরিচিত বাংলাদেশের মোটর রেসার প্রথম বাংলাদেশি হিসেবে গড়লেন এই কীর্তি।

দুবাইয়ে এনজিকে প্রো রেসিং চ্যাম্পিয়নশিপে ছয় রাউন্ডের ১২টি রেসের সাতটিতে প্রথম হন অভিক। ৩১০ পয়েন্ট তুলে প্রতিযোগিতার ৮৬ ক্যাটাগরিতে অর্জন করেন আসরের সেরা হবার গৌরব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অভিক নিজেই।

দুবাইয়ে রেসিং প্রতিযোগিতাটি শুরু হয় গত বছরের নভেম্বরে। সেখানে প্রথম রাউন্ডে দুবাইয়ের অটোড্রোমে দুটি রেসেই প্রথম হন। ওই মাসেই ইয়াস মারিনা এফওয়ান ট্রাকে প্রথম রেসে প্রথম ও দ্বিতীয় রেসে তৃতীয় হন।

নতুন বছরের জানুয়ারিতে দুবাই অটোড্রোমে দুটি রেসে যথাক্রমে প্রথম ও তৃতীয় হন। অভিক চতুর্থ রাউন্ডের দুটি রেসেই নিজের করে নেন। পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডেও দারুণ সফল হন বাংলাদেশি এই রেসার।

প্রথম বাংলাদেশি হিসেবে দারুণ এই অর্জনে দেশবাসি এবং নিজের রেসিং টিমকে ধন্যবাদ জানিয়েছেন অভিক। মালয়েশিয়ায় ২০১৯ সালে বাংলাদেশের প্রথম রেসার হিসেবে আন্তর্জাতিক পদক মঞ্চে ওঠার পর এবার গড়লেন সেরা অর্জন।

Jui  Banner Campaign
ট্যাগ: দুবাইবাংলাদেশিমালয়েশিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ওটিটিতেও সব রেকর্ড ভেঙে দিলো ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চার দিনে ৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স দেশে

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রিশাদের ৩ উইকেট, আকবরের দুরন্তকে ১৪৩ রানে থামাল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT