বাংলাদেশেও অবকাশ ক্লাবের কাজ শুরু হয়েছে। বেঙ্গল ভ্যাকেশান ক্লাব নামে এ কর্মকাণ্ড শুরু করেছে কক্সবাজারের পাঁচ তারকা রিসোর্ট রয়েল টিউলিপ। এ ক্লাবটি অবকাশ কাটানোর আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ায় বেশি বেশি বিদেশি পর্যটক আসার সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশের প্রকৃতির অপার সৌন্দর্যের কথাও তুলে ধরা হচ্ছে বিশ্বে।
কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ঘেঁষে রয়েল টিউলিপ ইকো রিসোর্ট। একপাশে সমুদ্র, অন্যপাশে পাহাড়। পাশ দিয়ে গেছে বিশ্বের দীর্ঘতম ও আকর্ষণীয় মেরিন ড্রাইভ। এ অপরূপ সৌন্দর্য দিয়ে পর্যটক টানতে আন্তর্জাতিক নেটওয়ার্কে যুক্ত হয়েছে রিসোর্টটি। গঠন করেছে বেঙ্গল ভ্যাকেশান ক্লাব। এর মাধ্যমে ১শ১০টি দেশের প্রায় ৩ হাজার হোটেল রিসোর্টের সঙ্গে স্থান পেয়েছে বাংলাদেশের নাম। সারা বিশ্বের অবকাশযাপনকারীদের সামনে এখন কক্সবাজারের পাহাড়-সমুদ্রের মিতালি।
এই ভ্যাকেশান এক্সচেঞ্জ নেটওয়ার্কে যুক্ত হওয়ায় বাংলাদেশের অপার প্রাকৃতিক সৌন্দর্য বিশ্ব দরবারে তুলে ধরা সহজ হবে। বিকাশ ঘটবে পর্যটন শিল্পের।
দায়িত্বশীল পর্যটনের চিন্তা থেকে রয়েল টিউলিপকে পরিবেশবান্ধব গ্রিন রিসোর্ট হিসেবে গড়ে তোলা হয়েছে। এরই মধ্যে লিড সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করা হয়েছে।
বিস্তারিত দেখুন জাহিদুজ্জামানের ভিডিও রিপোর্টে










