চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘হাসিনা’র যাত্রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৯
বিনোদন
A A

গেল বছরের নভেম্বরেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় বঙ্গবন্ধুকন্যা ও দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকু-ড্রামা ‘হাসিনা: অ্যা ডটারস টেল’। এমনকি দেশের বেশকিছু টেলিভিশনেও একযোগে ডকু-ড্রামাটি প্রদর্শিত হয়। তবে এবার শুধু দেশে নয়, বিশ্বের নামিদামি চলচ্চিত্র উৎসবে নিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছেন এটির সঙ্গে সংশ্লিষ্টরা।

খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ‘হাসিনা: অ্যা ডটারস টেল’-এর পরিবেশক গাউসুল আলম শাওন। তিনি জানান, এরইমধ্যে আসন্ন ডারবান চলচ্চিত্র উৎসবের ৪০তম আসরে ডকু-ড্রামাটি নির্বাচিত হয়েছে।

ডারবান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সাইটটি ভিজিট করে দেখা যায়, আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্র উৎসবটি, যা চলবে ২৮ জুলাই পর্যন্ত।

শাওন জানান, ডারবান চলচ্চিত্র উৎসবে ‘হাসিনা’ চলচ্চিত্রটি দুইবার দেখানো হবে। উৎসবের তৃতীয় দিনে (২০ জুলাই) দুপুর আড়াইটায় এবং ২৪ জুলাই বিকাল চারটায় দেখানো হবে ছবিটি।

শাওন জানান, এই চলচ্চিত্র উৎসবে যোগ দিতে রেদওয়ান সিদ্দিক ববি, পিপলু খান ও তিনিসহ মোট চারজন যাওয়ার কথা রয়েছে। তবে এ বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

ডারবান চলচ্চিত্র উৎসব দিয়েই ‘হাসিনা’ ডকু-ড্রামাটির আন্তর্জাতিক চলচ্চিত্র আসরে যাত্রা শুরু হলো জানিয়ে শাওন বলেন, আমরা বিশ্বের আরো কিছু নামিদামি চলচ্চিত্র উৎসবে ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ দেখানোর আমন্ত্রণ পেয়েছি, ইচ্ছে করেই এগুলো এখনো জানায়নি। আগামিতে আরো কিছু চলচ্চিত্র উৎসবে এই ডকুফিল্মটি দেখানো হবে।

Reneta

গেল বছরের সেপ্টেম্বরের শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয় ‘হাসিনা: অ্যা ডটারস টেল’-এর ট্রেলার! দুই মিনিট ৪৮ সেকেন্ড ব্যাপ্তির ট্রেলারটি চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ থেকে শুরু করে সংসদ সদস্য, মন্ত্রী ও রাজনীতিকরাও তাদের টুইটার, ফেসবুক আর ইনস্টাগ্রামে শেয়ার করেন! সেদিন থেকেই চলচ্চিত্রটির জন্য দিন গুণছিলেন দেশের মানুষ।

পিপলু আর খানের পরিচালনায় ‘হাসিনা’ ডকু-ফিকশনের কাহিনী গড়ে উঠেছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের দুঃখ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান, আর নৈকট্যের গল্পগুলো নিয়ে। যদিও নির্মাতা বলছেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বায়োপিক নয়, বরং এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গল্প এবং তার বোন শেখ রেহানার গল্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাপল বক্সগাউসুল আলম শাওনডটার’স টেলপিপলুলিড বিনোদনশেখ রেহানাশেখ হাসিনাহাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT