চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষদের ম্যাচে প্রথম নারী আম্পায়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন-২’র ফাইনাল খেলছে নামিবিয়া ও ওমান। এই ম্যাচ আম্পায়ার হিসেবে নেমে অনন্য এক কীর্তি গড়ে ফেললেন ক্লেয়ার পোলোসাক। প্রথম নারী হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন ৩১ বছরের অস্ট্রেলিয়ান আম্পায়ার!

প্রথম আন্তর্জাতিক কিন্তু পুরুষদের প্রথম ম্যাচ নয়। ক্লেয়ার অস্ট্রেলিয়ার ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে আম্পায়ারিং করছেন ২০১৭ সাল থেকে। আরেক অস্ট্রেলিয়ান নারী আম্পায়ার এলোইসে শেরিদানকে নিয়ে বিগব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম মেলবোর্ন স্টারসের ম্যাচে আম্পায়ারিং করেছেন ক্লেয়ার।

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে ক্লেয়ার অবশ্য পরিচিত মুখ। ১৫টি ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেছেন। ২০১৭ সালে ওয়ানডে বিশ্বকাপে চার ম্যাচ পরিচালনা করেন। ২০১৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচ পরিচালনার ভারও ছিল তার হাতে।

তারপরও প্রথম যেকোনো কিছুরই স্বাদ অন্যরকম বলে প্রথমবারের মত পুরুষদের ম্যাচে আম্পায়ারিং করার দায়িত্ব পেয়ে শিহরিত ক্লেয়ার, ‘নারী আম্পায়ার হয়ে এতদূর আসতে পেরেছি, প্রথম নারী আম্পায়ার হয়ে ছেলেদের ম্যাচ পরিচালনা করছি ভাবতেও বেশ আনন্দ লাগছে।’

‘নারী আম্পায়ারদের বেশি বেশি তুলে আনা, সাহস দেয়া উচিত। নারী আম্পায়াররা ম্যাচ পরিচালনা করতে পারবে না এমন কোনো কারণ নেই। বাধার দেয়াল ভাঙতে হবে, সামাজিক সচেতনতা বাড়াতে হবে। নারীদের এই পেশায় আসার জন্য বোঝাতে হবে।’

ক্লেয়ার যেমন প্রথমবারের মত পুরুষদের ওয়ানডে ম্যাচ পরিচালনা করছেন তেমনি ওয়ার্ল্ড ক্রিকেটর ফাইনালে প্রথম ওয়ানডে খেলার স্বাদ পাচ্ছেন নামিবিয়া ও ওমানের ২২ ক্রিকেটার। স্বীকৃতি পাওয়ার পর প্রথমবারের মত ওয়ানডে খেলছে দুই দল।

Reneta

একই লিগে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ খেলছে যুক্তরাষ্ট্র ও পাপুয়া নিউ গিনি। ওয়ানডে স্বীকৃতি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের এটি প্রথম ম্যাচ। ওয়ার্ল্ড ক্রিকেট লিগ থেকে আড়াই বছরের জন্য ওয়ানডে স্বীকৃতি পাচ্ছে নামিবিয়া, ওমান এবং যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানি ছোটদের শ্রীলঙ্কা সফর বাতিল

পরবর্তী

‘হামলার সঙ্গে শ্রীলঙ্কা ফেরত ১১ শ্রমিকের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি’

পরবর্তী

‘হামলার সঙ্গে শ্রীলঙ্কা ফেরত ১১ শ্রমিকের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি’

চীনের সেরা ৫ দর্শনীয় ও আকর্ষণীয় স্থান

চীনের সেরা ৫ দর্শনীয় ও আকর্ষণীয় স্থান

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT