চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার সহস্র সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়া হাজারতম সেঞ্চুরি পূর্ণ করেছে। বক্সিং ডে টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শনিবার সেঞ্চুরি তুলে নেয় জো বার্নস ও উসমান খাজা। তাদের সেঞ্চুরির মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে হাজার সেঞ্চুরির ক্লাবে ঢুকে গেলো অস্ট্রেলিয়া।

তিন ফরম্যাটের ক্রিকেটে হাজার সেঞ্চুরি পেতে অস্ট্রেলিয়াকে খেলতে হয়েছে ১৭শ’ ২৫ ম্যাচ এবং ২১ হাজার ৪শ’৬০টি ইনিংস।

১৮৭৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত অজিদের ৪৮৯ জন খেলোয়াড়ের শত রানে হাজার সেঞ্চুরিতে পা দেয় অস্ট্রেলিয়া। সবচেয়ে মজার ব্যাপার হলো, ১৮৭৭ সালে চার্লস ব্যানারম্যান যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ক্রিকেট ইতিহাসের প্রথম শতক করেছিলেন সেই মাঠেই হাজারতম শতক পেল অস্ট্রেলিয়া।

তবে ক্রিকেট ইতিহাসে হাজার সেঞ্চুরিতে খুব একটা পিছিয়ে নেই ইংল্যান্ডও। তারা করেছে ৯৬৪ সেঞ্চুরি। ইংল্যান্ড ১৭শ’ ৪ ম্যাচ ও ২৩ হাজার ১শ’ ৫৩ টি ইনিংস খেলেছে। এ যাবৎকাল পর্যন্ত ৭১৫ জন ইংলিশম্যান সেঞ্চুরি করেছেন।

সেঞ্চুরির রেকর্ডে তৃতীয় স্থানে রয়েছে ভারত। ১৯৩২ সাল থেকে ক্রিকেট শুরু করা ভারতের সেঞ্চুরির সংখ্যা ৬৮৮। তারা ম্যাচ খেলেছে ১হাজার ৪শ’ ৪৩টি এবং ১৬ হাজার ৪শ’ ২৬ ইনিংস। ভারতের পক্ষে এখন পর্যন্ত ৩৩৯ জন সেঞ্চুরি করেছে।

সেঞ্চুরির রেকর্ডের টপ চার্টে বাংলাদেশের স্থান দশ নাম্বারে। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৫১টি ম্যাচ খেলা টিম টাইগারদের সেঞ্চুরির সংখ্যা ৭৭টি।

Reneta

আন্তর্জাতিক ক্রিকেটে শতকের দিক থেকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের পরে রয়েছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ (৬২৯), পাকিস্তান (৫৪৩), দক্ষিণ আফ্রিকা (৫০১), শ্রীলঙ্কা (৩৯৩), নিউজিল্যান্ড (৩৭৭) ও জিম্বাবুয়ে (১০৭)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT