আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংশোধনীতে তিন বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিচারের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রাজনৈতিক দল বা গোষ্ঠী নিষিদ্ধের বিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে থাকছে না বলেও জানিয়েছেন তিনি।







