চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনোয়ারাকে ৩০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৭
বিনোদন
A A
আনোয়ারাকে ৩০ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আনোয়ারাকে ৩০ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী আনোয়ারা বেগমকে ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২৭ আগস্ট রোববার বিকেলে গণভবনে আনোয়ারার হাতে এই চেক তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারার মেয়ে রুমানা ইসলাম মুক্তি।

আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন করতে তিনি লড়েছিলেন জীবন বাজি রেখে। জীবন সায়াহ্নে এসে গুণী এই অভিনেত্রীর স্বামী স্ট্রোক করে প্যারালাইজড হয়ে মানবেতর জীবন পার করছেন। তিনি রাজধানীর বনশ্রীর ফরাজী হাসপাতালে চিকিৎ​সাধীন আছেন। তার প্রতিদিনের চিকিৎসার জন্য ব্যয় হচ্ছে অনেক টাকা। কিন্তু স্বামীর চিকিৎসার জন্য এত অর্থের যোগান দিতে হিমশিম খাচ্ছেন আনোয়ারা ও তার পরিবার। তখন তিনি স্বামীকে বাঁচাতে প্রধানমন্ত্রীকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

আনোয়ারা আরও বলেন, তিনি সাহায্য চান না, স্বামীর চিকিৎসার জন্য বিভিন্ন প্রযোজকের কাছ থেকে নিজের পাওনা টাকা ফেরত চান। আর এই পাওনা টাকার জন্য তিনি দ্বারে দ্বারে ঘুরছেন।

অভিনেত্রী আনোয়ারাকে নিয়ে পত্রিকায় প্রকাশিত এই সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। এ সংবাদ দেখার পর আনোয়ারার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন শেখ হাসিনা।

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুক্তি ও আনোয়ারা
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুক্তি ও আনোয়ারা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনোয়ারা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দাম হাঁকিয়ো না, কৌতিনহোকে পাবে না’

পরবর্তী

‘বিশ্বাস ছিল ওদের জন্য কাজটা কঠিন হবে’

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিশ্বাস ছিল ওদের জন্য কাজটা কঠিন হবে’

দুই নারী ও একজন পুরুষসহ তিনজনকে গ্রেফতার, র‌্যাব পরিচয় দেয়ার অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া র‌্যাব পরিচয় দেয়া দুই প্রতারক গ্রেফতার

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT