সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরেই একটি ছবি ঘুরছে। আনুশকার শর্মার পাশে দেখতে আনুশকার মতোই আরেকজনের ছবি। তবে তিনি ভারতীয় নন। কে তিনি?
আনুশকার মতোই দেখতে এই নারী হলেন আমেরিকান গায়িকা এবং গানের লেখক জুলিয়া মাইকেল। দুই বছর আগে তিনি গ্র্যামি অ্যাওয়ার্ডেও মনোনীত হয়েছিলেন।
আনুশকার সঙ্গে তাকে মেলানো শুরু হয়েছে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করার পর। নিজের ছবির ক্যাপশনে জুলিয়া লিখেছেন, ‘অস্ট্রেলিয়া আমার চুলগুলোকে আরও ফুলিয়ে ফেলেছে।’ ছবিটি পোস্ট করার সাথে সাথেই তার ভারতীয় ভক্তরা আনুশকার ছবির সঙ্গে জুড়ে দিয়ে শেয়ার করা শুরু করে। অনেকেই জুলিয়াকে আনুশকার ‘হারিয়ে যাওয়া বোন’ বলছেন। আবার কেউ কেউ বলছেন আনুশকার ‘সাদা’ ভার্শন হচ্ছেন জুলিয়া।
আনুশকার সঙ্গে চেহারায় মিল পাওয়ার বিষয়টি নজরে এসেছে জুলিয়ারও। তিনি নিজেও টুইট করেছেন আনুশকার সঙ্গে জুড়ে দেয়া ছবিটি। সেখানে তিনি লিখেছেন, ‘আই লাইক ইট।’ এই ব্যাপারে অবশ্য আনুশকা এখনও কোনো মন্তব্য করেননি।
আনুশকার ‘সুইধাগা’র একটি ছবি নিয়ে ইন্টারনেটে তৈরি হয়েছে অনেক ট্রল। এবার যেন নতুন ট্রলের বিষয় খুঁজে পেলেন ইন্টারনেট ব্যবহারকারীরা। পিঙ্ক ভিলা
I like this one. https://t.co/7PVlVo6ijs
— ᴊᴜʟɪᴀ (@CozIGotIssues) February 3, 2019








