আনুশকা শর্মা এবং বিরাট কোহলির বিয়ে নিয়ে চলছে জল্পনা কল্পনা। আর এই খবরটিকে আরও উস্কে দিয়েছে আরেকটি খবর। তা হলো, আনুশকার পুরো পরিবারের সঙ্গে তাদের পারিবারিক পণ্ডিতও ইতালি গিয়েছেন। নিশ্চয়ই পারিবারিক অবকাশে পণ্ডিতকে নিয়ে অহেতুক যাচ্ছেন না আনুশকা!
৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ইতালির উদ্দেশ্যে মুম্বাই ছেড়েছেন আনুশকা। বাবা, মা ও ভাই সহ এয়ারপোর্টে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন তিনি। মজার বিষয় হলো আনুশকার পরিবারের সঙ্গে আরেকজন ব্যক্তি বিশাল একটি সুটকেস সহ ক্যামেরায় ধরা পড়েছেন, যিনি আনুশকার পরিবারের সদস্য নন। তিনি মূলত পারিবারিক পণ্ডিত। এর আগে আনুশকার পারিবারিক পূজায় তাকে দেখা গেছে বিভিন্ন সময়। এছাড়াও বিরাট-আনুশকার সঙ্গেও ক্যামেরাবন্দি হয়েছেন তিনি আগেও। গুরু হরিদুয়ার আশ্রমের আরেকটি পণ্ডিত জানিয়েছেন ইউরোপে একটি বিয়ের কাজে দেশ ছেড়েছেন এই পণ্ডিত। কিন্তু কার বিয়ে, সেই ব্যাপারে মুখ খুলেননি কেউ।
এছাড়াও কদিন আগে আনুশকার বাড়ি থেকে ডিজাইনার সব্যসাচী মুখার্জিকেও বের হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে সব্যসাচীর ডিজাইনের লেহেঙ্গা পরেই বিয়ের আসরে সাজবেন আনুশকা। একটি সূত্র মতে, ফ্লোরেন্স এবং মিলানে ডিসেম্বরের ৯ থেকে ১২ তারিখ পর্যন্ত আনুশকা এবং বিরাটের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। ইয়াহু







