‘কোমল হাতে কুস্তি’! হরিয়ানার (বাঘিনী) সুলতানের জান, আরফা। এবারে ঈদের বিগ বাজেট সিনেমা সুলতানের দ্বিতীয় টিসারে দেখা মিললো কুস্তিগর আনুশকা শর্মার।
প্রথম টিসারে সালমানের ঝড়। দ্বিতীয় টিজারে আনুশকার ধামাকা। কুস্তিগিরিতে সালমানের সঙ্গে সমান তালে আনুশকা। সম্প্রতি ইউটিউবে মুক্তি পাওয়া টিজারে তেমনটি দেখা গেলো। শুধু তাই নয়, কুস্তিগির আনুশকাকে দেখলো ২৫ লক্ষ মানুষ।
আলী আব্বাস জাফরের পরিচালনায় ‘সুলতান’ সিনেমাটিতে সালমান অভিনয় করেছেন হরিয়ানা প্রদেশের জনপ্রিয় এক কুস্তিগীর সুলতান আলি খানের চরিত্রে।
ইয়াশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় সালমান ছাড়াও থাকছেন আনুশকা শর্মা। এই বছরের ঈদুল ফিতরে একসঙ্গে মুক্তি পাবে বহুল প্রতিক্ষীত ‘সুলতান’ সিনেমা।







