ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে জাতীয় অধ্যাপক ঘোষণার দাবি জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
শনিবার জাতীয় জাদুঘরে প্রধান মিলনায়তনে অধ্যাপক আনিসুজ্জামানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।
শামসুজ্জামান খান বলেন, অধ্যাপক আনিসুজ্জামান এখন জাতির শিক্ষকে পরিণত হয়েছেন। তাই সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে তাকে জাতীয় অধ্যাপক ঘোষণা করা হোক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।








