আনিসুজ্জামানকে উৎসর্গ করে বেঙ্গলশাস্ত্রীয় সংগীত উৎসব

আনিসুজ্জামানকে উৎসর্গ করে বেঙ্গলশাস্ত্রীয় সংগীত উৎসবের অনুষ্ঠানে একজন প্রবীণ ব্যক্তির ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
এবার ধানমন্ডি আবহনী মাঠে আয়োজন করা হচ্ছে বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবের ষষ্ঠ আসর। বিশ্বের সবচেয়ে বড় ক্লাসিকাল মিউজিক উৎসবটি এই বছর উৎসর্গ করা হয়েছে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে।
বাংলাদেশের খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক, চিন্তাবিদ এবং সংস্কৃতিতাত্ত্বিক অধ্যাপক ড. আনিসুজ্জামান ভাষা আন্দোলন থেকে এখন পর্যন্ত বাঙালির সমাজ জীবনের অসঙ্গতি ও সংকটময় সময়ে সংগ্রাম করে গেছেন। তার অংশগ্রহণ ও নেতৃত্বে বাঙালি জীবনে বড় প্রাপ্তি। অধ্যাপক আনিসুজ্জামানকে সম্মান জানিয়ে ‘সংগীত জাগায় প্রাণ’ প্রতিপাদ্যে নিয়ে আবাহনী মাঠে ব্র্যাক ব্যাংক এর সহযোগিতায় থাকছে নিবেদনে স্কয়ার। এই উৎসবটি চলবে আগামী ২৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবটি সম্প্রচার সহযোগী হিসেবে এবার থাকছে চ্যানেল আই।
এবারের পাঁচ দিনব্যাপী উচ্চাঙ্গ সংগীত উৎসবে উপমহাদেশের স্বনামধন্য সংগীত গুরুরা অংশ নেবেন। এবারই প্রথমবারের মতো এ উৎসবে উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি পাশ্চাত্যের শাস্ত্রীয় সংগীতের মেলবন্ধন ঘটানো হবে।






