চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনন্দ শোভাযাত্রায় বর্ণিল প্রস্তুতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ন ২৫, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো বৈশ্বিক ঐতিহ্যের তালিকা বা মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অর্ন্তভুক্ত করার স্বীকৃতির উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে শনিবার সকালে থেকে বঙ্গবন্ধুর ছবি, নানা রঙের ব্যানার, ফেস্টুনসহ  রাজধানীর বিভিন্ন এলাকায় সমবেত হতে শুরু করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এ আনন্দ শোভাযাত্রায় অংশ নেবে বলে জানা গেছে।

অনুষ্ঠানের বিষয়ে শুক্রবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক প্রেস ব্রিফিংয়ে জানান, রাজধানী ঢাকাসহ সারাদেশের সব জেলা ও উপজেলায় আনন্দ শোভাযাত্রা, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে একই ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ছবি: মানিক সাহা

বেলা ১২টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হবে।এরপর ৭ই মার্চের ভাষণের সেই ঐতিহাসিক স্থান সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে শুরু হবে আনন্দ শোভাযাত্রা।

প্রধান অতিথি হিসেবে বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানের সমবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণের পর বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকাল ৫টায় মনজ্ঞ লেজার শোর আয়োজন করা হয়েছে।

যান চলাচলে ট্রাফিক বিভাগের নির্দেশনা:
আনন্দ শোভাযাত্রা উপলক্ষ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগ কিছু কিছু এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনন্দ শোভাযাত্রার রুট-বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর থেকে আরম্ভ করে মিরপুর রোডের রাসেল স্কয়ার ক্রসিং হয়ে কলাবাগান দিয়ে সাইন্সল্যাব বামে মোড় নিয়ে বাটা সিগন্যাল-কাঁটাবন ক্রসিং হয়ে শাহবাগ ডানে মোড় নিয়ে ছবির হাট হয়ে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত।

ম্যাপ: ডিএমপি
Reneta

একটি ট্রাফিক ম্যাপ দিয়ে এসব এলাকায় এড়িয়ে যান চলাচলে পরামর্শ  দেয়া হয়েছে।

গত ৩১ অক্টোবর ফ্রান্সের প্যারিসে সংস্থাটির সদর দপ্তরে দীর্ঘ বৈঠকের পর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কর্মসূচির আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি (আইএসি) বৈশ্বিক ঐতিহ্যের তালিকা বা মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার-এ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে অর্ন্তভুক্ত করে।

Jui  Banner Campaign
ট্যাগ: ৭ মার্চের ভাষণইউনেস্কো
শেয়ারTweetPin

সর্বশেষ

রিশাদের ৩ উইকেট, আকবরের দুরন্তকে ১৪৩ রানে থামাল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন এমপিদের শপথ নিয়ে যা জানালেন আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT