চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনন্দ মোহন কলেজে ছাত্রলীগের সংঘর্ষে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২১
ময়মনসিংহ, শিক্ষা
A A

শেখ মহিউদ্দিন আহাম্মদ: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে মহানগর ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের নেতাকর্মী-সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় সরকারি আনন্দ মোহন কলেজের দুই শিক্ষক আহত হয়েছেন।

শনিবার দুপুরের দিকে এই সংঘর্ষের সময় ৩ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এমন অবস্থায় কলেজ কর্তৃপক্ষ অনিবার্য কারণ উল্লেখসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ছাত্রদের শনিবার রাত সাড়ে ৮ টার মধ্যে এবং ছাত্রীদের রোববার সকাল সাড়ে ৮টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দিয়েছে।

জানা যায়, আনন্দ মোহন কলেজ শাখা ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নাকি মহানগর ছাত্রলীগের অধীন থাকবে তা নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত।

এর আগে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ৩ ডিসেম্বর জানানো হয়, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগ ইউনিট বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার অর্ন্তগত ইউনিট হিসেবে বিবেচিত হবে। কেন্দ্রীয় ছাত্রলীগের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দের দাবি আনন্দ মোহন কলেজ ময়মনসিংহ মহানগরের ভেতর। আর তাই আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগ মহানগরের অর্ন্তগত ইউনিট হিসেবে বিবেচিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনন্দ মোহন কলেজছাত্রলীগের সংঘর্ষশিক্ষার্থীহল ছাড়ার নির্দেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্ত’র মনে হয়েছে আরও ভালো ব্যাটিং করতে পারতেন

মে ১২, ২০২৬

ড্র কিংবা হারের কথা ভাবিনি, জয়ের লক্ষ্যে খেলেছি: শান্ত

মে ১২, ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে টপকে ছয়ে বাংলাদেশ

মে ১২, ২০২৬

অশ্রুসিক্ত বিদায়, মায়ের কবরে সমাহিত আতাউর রহমান

মে ১২, ২০২৬

বক্স অফিসে ঝড়, বছরের সবচেয়ে আলোচিত ৮ ভারতীয় সিনেমা

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT