চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনন্দলোক পুরস্কারে সেরা অভিনেত্রী জয়া আহসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ১৯, মে ২০২২
বিনোদন
A A

অতনু ঘোষের ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য জনপ্রিয় সাময়িকী আনন্দলোক পুরস্কার ২০২২-এ সেরা অভিনেত্রী সম্মাননা পেলেন জয়া আহসান। খবরটি সামাজিক মাধ্যমে নিজেই শেয়ার করেছেন তিনি। বুধবার (১৮ মে) কলকাতার একটি পাঁচতারা হোটেলে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সামাজিক মাধ্যমে জয়া লিখেছেন, ‘বিনিসুতোয় ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর আনন্দলোক পুরস্কার হাতে এল। দীর্ঘ ১০ বছর পর আবার টলি পাড়ার আনন্দ লোকে পুরস্কারের পসরা সাজালো আনন্দলোক।। এই পুরস্কার অনেক দিক থেকে ভীষণ স্পেশাল আমার কাছে। অতনু ঘোষের ছবি বিনিসুতোয় আসলে স্বপ্ন দেখতে শেখায়, ইচ্ছে মতোন বাঁচার সমীকরণ জানিয়ে যায় অচিরেই। শ্রাবণীর পরতে পরতে স্বপ্নের সেই বুনন। ধন্যবাদ বড় ছোট কথা অতনু দা, এমনি করেই বার বার আলো করে রেখো আমাদের। আর আনন্দলোক, আপনাদের কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা যে শ্রাবণীর ইচ্ছে মতো বাঁচার কাহিনী ঘিরেই আমায় সেরা অভিনেত্রী নির্বাচন করলেন আপনারা। সামনের যাত্রাপথ স্বপ্নময় হোক। সঙ্গে থেকে যাক মায়ার বাঁধন বিনিসুতোয়…’

পশ্চিমবঙ্গের আইটিসি রয়্যাল বেঙ্গল মিলনায়তনে বুধবার এ আয়োজন হয়। চলচ্চিত্র, টেলি সিরিয়াল, ওয়েব সিরিজের বিভিন্ন শাখায় দেয়া হয় এ পুরস্কার।

‘বিনিসুতোয়’ ছবিতে জয়ার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। ‘‌বিনিসুতোয়’‌ ছবির গল্প লিখেছেন অতনু ঘোষ নিজেই। এই ছবিতে জয়া আহসানের গানও শুনতে পারবেন দর্শকরা। ছবির গল্প শুরু হবে টেলিভিশনের এক রিয়েলিটি গেম শোর মধ্য দিয়ে। সেখানে অডিশন দিতে এসে কাকতালীয় ভাবে দেখা হয় কাজল সরকার ও শ্রাবণী বড়ুয়ার। অডিশন দিয়ে ফেরার পথে দুজনের আলাপ হয় এবং যোগসূত্র তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত তারা দুজন পরস্পরকে ঠিক চিনতে পেরেছে? এমন ভাবনা নিয়ে ‘‌বিনিসুতোয়’‌ ছবির গল্প এগিয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অতনু ঘোষজয়া আহসানবিনিসুতোয়লিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT