চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আনন্দগুলো পরিবারভিত্তিক নেই, শো অফের হয়ে গেছে’

নুসরাত শারমিননুসরাত শারমিন
১০:৫৬ পূর্বাহ্ন ১৪, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

সময় বদলেছে। আর সময়ের সঙ্গে বদলেছে বৈশাখের আনন্দ, মানুষের রুচি, চাওয়া-পাওয়া, সমাজ ও পরিবারের কাঠামো। জীবনের অনেকগুলো বৈশাখ কাটিয়ে এমনটাই মনে হয়েছে অভিনেত্রী দিলারা জামানের।

দিলারা জামান বলেন, যুগের সঙ্গে আনন্দের ধরনও পাল্টে গেছে। আনন্দগুলো আগে বাবা, মা, ভাই বোনকে ঘিরে ছিল। পরিবারগুলো ছিল একান্নবর্তী। বৈশাখ মানেই তখন ছিল পরিবারের সবাই মিলে একসঙ্গে আনন্দ করা। কিন্তু এখন আনন্দগুলো আর পরিবারভিত্তিক নেই। কোনো উপলক্ষে মানুষ আর পরিবারের সঙ্গে ঘরে সময় কাটানোর কথা ভাবে না। সব পরিকল্পনা এখন বাহিরভিত্তিক। এই আনন্দটা আমার কাছে লোক দেখানো মনে হয়। শো-অফের আনন্দ।

দিলারা জামানের ছোট বেলা কেটেছে লালবাগে। বৈশাখ এলেই সেখানে মেলা বসতো। মেলায় পাওয়া যেত নানা রকমের রঙিন খেলনা, মুড়ি-মুড়কি, মিষ্টান্নের দোকান। সেই সঙ্গে বসতো নাগরদোলা। মেলায় গেলে খেলনা হাড়ি-পাতিল কিনে আনতেন তিনি। আরেকটি মজার বিষয় হলো, মেলা দেখতে দূরে যেতে হতো না তার। বারান্দায় বসেই দেখা যেত সেই মেলা। তাই সারাদিন বারান্দা থেকে মানুষের মেলায় ঘুরে বেড়ানোর আনন্দ দেখতেন তিনি।

এখন আর আগের মতো আনন্দ করে বৈশাখ কাটানো হয়না বলে জানালেন দিলারা জামান। বৈশাখে একটি শাড়ি উপহার পেয়েছেন। সেটা পরে উত্তরার স্থানীয় একটি বৈশাখ আয়োজনে যাবেন তিনি। এরপর আফসানা মিমির ‘ইচ্ছে ঘুড়ি’তে যাওয়ার কথা তার। এবারের বৈশাখে আপাতত আর কোনো পরিকল্পনা রাখেননি তিনি।

ছবি: আবু সুফিয়ান জুয়েল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনন্দদিলারা জামানবৈশাখমেলালালবাগলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের কোচের পদ ছাড়লেন মাশ্চেরানো

এপ্রিল ১৫, ২০২৬

১১২ বলে অপরাজিত ২২৮ কুষ্টিয়ার সাইফুরের, ৬ উইকেট নুর ইসলামের

এপ্রিল ১৪, ২০২৬

অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সার পেনাল্টি আবেদন ‘অগ্রহণযোগ্য’: উয়েফা

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মনজুর আলমের বাসায় হঠাৎ হাসনাত আবদুল্লাহ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT