চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আধুনিক চিকিৎসা সেবায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়

কাজী ইমদাদকাজী ইমদাদ
১০:১৩ অপরাহ্ন ২৭, আগস্ট ২০১৫
অন্যান্য, স্বাস্থ্য
A A

বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নে ভূমিকা রেখে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, রোগীদের অত্যাধুনিক চিকিৎসা সেবা দিচ্ছে এই বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম চিকিৎসা বিশ্ববিদ্যালয়। পিজি হাসপাতাল নামে পরিচিত প্রতিষ্ঠানটিকে ১৯৯৯ সালে দেশের প্রথম চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়।

প্রায় সব ধরনের রোগের চিকিৎসা হয় এই হাসপাতালে। প্রতিদিন গড়ে ৫ হাজার রোগী চিকিৎসা পান আউটডোরে।

এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বলছেন, অন্য জায়গায় চিকিৎসা নিতে গেলে যে পরিমাণ খরচ হয় তার চেয়ে এই হাসপাতালে কম খরচে চিকিৎসা নেওয়া যায়। রোগীদের জন্য সব ধরনের সুবিধা এবং সব রোগের চিকিৎসা দেওয়া হয় বলেওে জানান রোগীরা।

অফিস সময়ের বাইরে বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসাল্টেশন সেবা চালু আছে এই হাসপাতালে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর মো.আতিউর রহমান বলেন, আউটডোরে রোগীদেরকে প্রফেসররা চিকিৎসা দিয়ে থাকে। আর সকালে রোগীদের বিভিন্ন টেস্ট করানো হয়ে থাকে।

Reneta

বাইরের পাশাপাশি ভর্তি রোগীরাও পাচ্ছেন অত্যাধুনিক চিকিৎসা। চিকিৎসক ও নার্সদের আন্তরিকতা খুব দ্রুত সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে যাচ্ছেন এসব রোগীরা।

এই হাসপাতালকে আধুনিকতা ব্যবস্থায় সমৃদ্ধ ইনটেনসিভ কেয়ার ইউনিট-আইসিইউ এবং উন্নত শিক্ষা আর যুগোপযোগী চিকিৎসা নিশ্চিত করায় এখন প্রধান লক্ষ্য হাসপাতাল কর্তৃপক্ষদের।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান জানান, রোগীদের চিকিৎসা দিতে আমরা সব ধরনের সর্তকতা পালন করি। এর পাশাপাশি হাসপাতালের শিক্ষার্থীদের আমরা রোগীদের সামনে চিকিৎসা দিয়ে হাতে কলমে শিখিয়ে থাকি।

বিশ্বের নামিদামি বিশ্ববিদ্যালয়ের মত বিএসএমএমইউ-এ ৪শ’টির মতো গবেষণা কাজ চলছে। মাঝে মাঝেই চলে মাসব্যাপী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা।

Jui  Banner Campaign
ট্যাগ: বিএসএমএমইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

শুরু হলো পবিত্র মাহে রমজান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT