চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদিত্যনাথের নির্দেশে মাঠে নেমেছে ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

উত্তর প্রদেশে কলেজের পাশে, দোকান বা অন্যান্য প্রকাশ্য স্থানে যেসব যুবকরা মেয়েদের হয়রানির উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকে, তাদের বিরুদ্ধে ‘অ্যান্টি-রোমিও স্কোয়াড’ মাঠে নেমেছে । নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি এক আদেশে পুলিশকে হয়রানির উদ্দেশ্যে দাড়িয়ে থাকা যুবকদের বিরুদ্ধে ‘অ্যান্টি-রোমিও স্কোয়াড’ গঠনের কথা বলেন।

মঙ্গলবার এ আদেশের পরপরই লখনৌ থেকে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ। ঝাঁসিতে আরও কয়েকজন কিশোরকে কান ধরে উঠবস করতে বাধ্য করা হয়। অন্যদিকে মিরাটে কয়েকজন তরুণকে গার্লস স্কুল ও কলেজের বাইরে জড়ো করে জিজ্ঞাসাবাদ করা হয়।

উত্তর প্রদেশের পুলিশের প্রধান জাভেদ আহমেদ বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য হলো পাবলিক স্পেসগুলোকে মেয়েদের জন্য নিরাপদ করা। সোমবার যোগী আদিত্যনাথ তাকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য একটি উপযুক্ত পরিকল্পনা বের করতে বলেন, যেটা ছিল বিজেপির নির্বাচনের প্রতিশ্রুতি। উত্তর প্রদেশের নির্বাচনে আদিত্যনাথ ৪০৩ আসনের মধ্যে ৩১৫ আসন পেয়ে বিজয়ী হয়েছেন।

Banglabid

পুলিশের পক্ষ থেকে বলা হয়, পাবলিক প্লেস, বিশেষ করে শপিং মল, কলেজ এবং কোচিং সেন্টারগুলোর সামনে কমবয়সী মেয়েদের নিরাপদ রাখতেই এই ব্যবস্থা। তবে এই ব্যবস্থা কোন পর্যায়ে গেলে তা পুলিশের দ্বারা হয়রানি বলে বিবেচিত হবে, এটা স্পষ্ট করে বলা হয়নি।

‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ ছিল বিজেপির উত্তর প্রদেশের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান বিষয়। এটি নিয়ে সে সময় বিতর্কও হয়েছে। একে ‘লাভ জিহাদ’ নামক একটি বিষয়ের বিরুদ্ধে যোগী আদিত্যনাথ এবং বিজেপির অন্যান্য নেতাদের প্রচারণার সঙ্গেও মিলিয়ে ফেলা হয়েছিল। মুসলিম পুরুষের হিন্দু মহিলাকে বিয়ে করাকে ‘লাভ জিহাদ’ নামে সংজ্ঞায়িত করেছেন বিজেপি নেতারা।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তর প্রদেশভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

আগস্ট ১০, ২০২৬

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT