চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালত কক্ষের লোহার খাঁচা অপসারণে হাইকোর্টে রিট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, আদালত
A A

দেশের অধ্বঃস্তন আদালত কক্ষে থাকা লোহার খাঁচা অপসারণে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী এই রিটটি করেছেন। রিটকারি ১০ আইনজীবী হলেন: জি এম মুজাহিদুর রহমান, মোহাম্মদ  নোয়াব আলী, সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ সাদিক, মিজানুল হক, মুজাহিদুল ইসলাম, মেসবাহ উদ্দিন, মোঃ জোবায়দুল ইসলাম, আজিম উদ্দিন পাটোয়ারী, সাজ্জাদ সারোয়ার।

এই রিটের পক্ষে শুনানি করবেন আইনজীবী শিশির মনির। রিটের বিষয়ে এই আইনজীবী বলেন, রিটকারি ১০ আইনজীবীর এবিষয়ে সংশ্লিষ্টদের বরাবর লিগ্যাল নোটিশ পাঠান। তবে সে নোটিশের জবাব না পেয়ে রিটটি করা হয়। রিটে বলা হয়, দেশের অধ্বঃস্তন আদালত ও ট্রাইবুনালে লোহার খাঁচা অতীতে ছিল না। কিন্তু বর্তমানে প্রায় শতাধিক আদালতে এই ধরনের খাঁচা বিদ্যমান। এর সিংহভাগ ঢাকায় অবস্থিত। এই ধরনের খাঁচা ব্যবস্থাপনা সংবিধানের ৩১,৩২ ও ৩৫(৫) অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক। যেখানে সংবিধানের ৩৫(৫) অনুচ্ছেদে বলা আছে কারও সাথে নিষ্ঠুর-অমানবিক আচরণ করা যাবে না। অযথ এই খাঁচা ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের সাথে নিষ্ঠুর অমানবিক ও বর্বর আচরণ করা হচ্ছে।’

রিটের পক্ষের আইনজীবী শিশির মনির আরও বলেন, এই রিটে আদালত কক্ষে লোহার খাঁচা স্থাপনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ইতোমধ্যে স্থাপিত লোহার খাঁচা অপসারণ করে কাঠের ডক কেন প্রতিস্থাপন করা হবে না? সে মর্মে রুল চাওয়া হয়েছে। সেই সাথে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে থাকা আসামীদের আদালত কক্ষে লোহার খাঁচায় না ঢুকানোর আদেশ চাওয়া হয়েছে। এছাড়া দেশের আদালত ও ট্রাইবুনাল যে লোহার খাঁচা স্থাপন করা হয়েছে তার একটি তালিকা আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতলোহার খাচাহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT