চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে ওসি মোয়াজ্জেম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ১৭, জুন ২০১৯
আদালত
A A
সাবেক ওসি মোয়াজ্জেম-আদালতে

ফেনীর নুসরাত হত্যার ঘটনায় গ্রেপ্তার সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে শাহবাগ থানা পুলিশের কাছ থেকে বুঝে নিয়ে ঢাকার আদালতে হাজির করেছে সোনাগাজী থানা পুলিশ।

সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।

রোববার রাজধানীর শাহবাগ থেকে তাকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। পরে তাকে বিধি অনুযায়ী সোনাগাজী থানার সাব-ইনস্পেক্টর আনোয়ার হোসেনের কাছে হস্তান্তর করা হয়। আনোয়ার হোসেনই মোয়াজ্জেমকে সিএমএম আদালতে হাজির করেন।

সেখান থেকে তাকে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের আদালতে হাজির করা হবে যে কোনো সময়।

এর আগে, গত ১৭ মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেন মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

এরপর থেকেই পলাতক ছিলেন সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম।

Reneta

মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির শ্লীলতাহানির অভিযোগের জবানবন্দী ইন্টারনেটে ছড়ানোর বিষয়ে পিবিআইয়ের করা তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেন গত ২৭ মে ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

গত মার্চ মাসে নুসরাত তার মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করার পর তার তদন্তে তৎকালীন ওসি মোয়াজ্জেম থানায় ডেকে নিয়ে এই মাদ্রাসাছাত্রীর জবানবন্দী নিয়েছিলেন।

এর কয়েক দিনের মাথায় নুসরাতের গায়ে অগ্নিসংযোগ করা হলে তা নিয়ে সারাদেশে আলোচনার মধ্যে ওই জবানবন্দীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অগ্নিদগ্ধ নুসরাতের মৃত্যুর পর গত ১৫ এপ্রিল ওই ভিডিও ছড়ানোর জন্য ওসি মোয়াজ্জেমকে আসামি করে ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এরপর ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেন ওই অভিযোগ তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। এরপর পিবিআই যে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয়, সেখানে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ার কথা বলা হয়।

পিবিআইর এই প্রতিবেদন সাইবার ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে গত ২৭ মে ট্রাইব্যুনালের বিচারক পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আদেশ দেন।

ওই সময় ওসি মোয়াজ্জেম ওএসডি হিসেবে রংপুরে কর্মরত ছিলেন এবং তার বাড়ি ছিল ঝিনাইদহে। কিন্তু আইনজীবী মামলায় তার ঠিকানা ফেনীর সোনাগাজী উল্লেখ করায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল হতে এই অতিরিক্ত সময় লেগেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিদগ্ধ নুসরাতওসি মোয়াজ্জেমওসি মোয়াজ্জেম হোসেনছাত্রীকে যৌন হয়রানিনুসরাত জাহান রাফিনুসরাত জাহান রাফি হত্যাফেনী-মাদরাসা শিক্ষার্থীযৌন হয়রানিসোনাগাজীর ওসি মোয়াজ্জেম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২

জুন ২৯, ২০২৬

প্রথম রাউন্ড শেষে চ্যানেল আই বিশ্বকাপ টিম কাকে চ্যাম্পিয়ন দেখছে?

জুন ২৯, ২০২৬

সর্বকালের সর্বোচ্চ আয়কারী বায়োপিক এখন ‘মাইকেল’

জুন ২৯, ২০২৬

তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাঁচাবাজার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা করের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT