বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু আদালতে আত্মসমর্পণ করেছেন। পল্টন, শাহবাগ এবং রমনা থানার ৭টি নাশকতার মামলায় সকালে মহানগর হাকিমের পৃথক দুটি আদালতে তিনি আত্মসমর্পন করলে তার আইনজীবী আদালতের কাছে জামিনের আবেদন করেন।
আজ দুপরের পর মামলার শুনানি অনুষ্ঠিত হবে।






