চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতের রায়ে নির্বাচনের যোগ্যতা হারালে কিছুই করার নেই: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A
ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া আদালতের রায়ে নির্বাচনের যোগ্যতা হারালে সরকারের কিছু করার নেই। প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির অপরাধী চরিত্র উন্মোচন হওয়ার তাদের গাত্রদাহ শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শনে এসে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলী পয়েন্টে সাংবাদিকের সাথে আলাপকালে একথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দণ্ডিত পলাতক আসামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বিএনপি ক্ষমতায় গেলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে এবং দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিবে।

এই সময় সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদসহ দলীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত মহাসড়কটিতে অভিযান চালিয়ে ছয়টি যানের বিরুদ্ধে ছয়টি মামলা রুজু করেছে। জরিমানা করেছে সাড়ে ১৪ হাজার টাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেট (আদালত-৭) এর মুহাম্মদ আব্দুর রহিম সুজন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্র্যাডম্যান ও ভিভকে ছাড়ানোর সুযোগ কোহলির

পরবর্তী

নাড়াচাড়া একটু বেশি হয়েছে: নাজমুল হাসান

পরবর্তী

নাড়াচাড়া একটু বেশি হয়েছে: নাজমুল হাসান

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT