চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদর্শবান ছেলে আফফান মিতুল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

অভিনয়ের জন্য নিজেকে ক্রমাগত পরিবর্তনের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন অভিনেতা আফফান মিতুল। গতানুগতিক ধারার কাজ থেকে বের হয়ে গেলো এক বছর ধরেই বেছে বেছে স্পর্শকাতর গল্পে, ব্যক্তিক্রমী চরিত্রেই অভিনয় করছেন তিনি।

আরো একবার সে প্রমাণ দিলেন আফফান। সম্প্রতি তিনি অভিনয় করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমাদের বাবা’তে। এরইমধ্যে শেষ হয়েছে তেজপাতা টিম নির্মিত এই ক্ষুদে সিনেমার সম্পূর্ণ শুটিং।

এতে আফফান মিতুল অভিনয় করেছেন এমন এক সন্তানের চরিত্রে যিনি ছাপোষা চাকরি করেও রাস্তায় কুঁড়িয়ে পাওয়া এক বৃদ্ধকে নিজের বাসায় জায়গা দেন, তাকে ‘বাবা’ বলে ডাকেন এবং নিজের বাবার আসনে বসান। এরপর ঘটনা অন্যদিকে মোড় নেয়।

এতে বাবার চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা কাজী উজ্জ্বল। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সালমান রাফি, রয় নন্দিনী, তানিয়া ফারুক ও শিশুশিল্পী সাথী।

পরদেশী ময়নার গল্পে এই ক্ষুদে সিনেমাটির রচনা ও চিত্রনাট্য করেছেন বুলবুল মাসউদ। বর্তমানে চলছে ‘আমাদের বাবা’ শিরোনামের সিনেমার সম্পাদনার কাজ। খুব শিগগির এটি মুক্তি পাবে।

এই সিনেমায় অভিনয় প্রসঙ্গে আফফান মিতুল বলেন, এতে অভিনয় করার পেছনে অন্যতম কারণ হচ্ছে এর গল্প। এটা শুধু ক্ষুদে সিনেমা নয়, এটা সমাজের দর্পণ। কিছু অমানুষ সন্তানদের আঙুল তুলে দেখিয়ে দেয়ার সিনেমা এটি, যে কীভাবে বাবাকে বুকে আগলে রাখতে, বাবাকে সম্মান করতে হয়, বাবার বৃদ্ধ বয়সের লাঠি হতে হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফফান মিতুলপরিবারবাবাস্বল্পদৈর্ঘ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT