চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মসমর্পণ, এবং হোয়াইটওয়াশ

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
১১:৫৬ পূর্বাহ্ন ২৬, মার্চ ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

কেবল মাহমুদউল্লাহই যা একটু লড়লেন। বাকিরা এলেন-গেলেন! তামিম-সৌম্যদের উইকেটে যাওয়া-আসার মিছিলে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ১৬৪ রানের বড় জয় তুলে নিলো নিউজিল্যান্ড। সঙ্গে সম্পন্ন করল হোয়াইটওয়াশ।

তিন ওয়ানডে সিরিজের প্রথমটিতে ডানেডিনে একেবারেই উড়ে গিয়েছিল বাংলাদেশ, কোনোমতে একশ পার করতে পেরেছিল। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে লড়াই করার পুঁজি জমালেও বাজে ফিল্ডিংয়ের মাশুল দিয়ে হেরে বসে, সঙ্গে সিরিজটাও।

শুক্রবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে তৃতীয় ওয়ানডেতে কিউইদের দেয়া ৩১৯ রানের লক্ষ্যে ৪২.৪ ওভারে ১৫৪ রানে গুটিয়ে গেছে তামিম ইকবালের দল। অন্যদিকে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৩১৮ রান তোলে নিউজিল্যান্ড।

ডেভন কনওয়ে ১২৬ ও ড্যারেল মিচেল অপরাজিত ১০০ রানে টাইগারদের লক্ষ্যটা তিনশ পেরিয়ে নেন। দুজনেরই এটি প্রথম ওয়ানডে শতক।

পেস-সুইংয়ে বাজিমাত করে রুবেল-তাসকিন দিনের শুরুতে যে সম্ভাবনা জাগিয়েছিলেন, শেষঅবধি সেটি ধরে রাখতে পারেনি বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে পারল না তাতে। নিউজিল্যান্ডের মাটিতে সব ফরম্যাট মিলিয়ে ২৯ ম্যাচ খেলেও মিলল না জয়ের দেখা।

লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের মাত্র তিনজন দুঅঙ্কের কোটা পেরোতে পেরেছেন। লিটন ২১ বলে ২১, মুশফিক টেস্ট খেলে ৪৪ বলে ২১ করেছেন। শেষ পর্যন্ত লড়ে অপরাজিত ফিফটি তুলে সঙ্গীর অভাবে ভোগা মাহমুদউল্লাহর ব্যাটে এসেছে ৭৬ রান। ৬ চার ও ৪ ছক্কায় ৭৩ বলের ইনিংস তার।

Reneta

বাকি দুঅঙ্কটি মি. অতিরিক্ত খাতের, এসেছে ১২! টাইগারদের মধ্যে সৌম্য ১, তামিম ১, মিঠুন ৬, মিরাজ শূন্য, মেহেদী ৩, তাসকিন ৯, রুবেল ৪ রানে কেবল হতাশাই বাড়িয়েছেন।

৭.৪ ওভারে ২৭ রানে ৫ উইকেট নিয়ে কিউইদের সেরা নিশাম। ২৭ রানে ৪ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। বাকি উইকেটটি কাইল জেমিসনের।

সকালে টানা তৃতীয় ওয়ানডেতে টসে হেরে যান তামিম। গত দুম্যাচে ব্যাটে ডাক পড়লেও এবার শুরুতে বোলিংয়ের আমন্ত্রণ পান। উইকেটে এসে পেস আক্রমণে দাপট দেখিয়েছে বাংলাদেশ। সঙ্গে ক্যাচ হাতছাড়া, রানআউটের সুযোগ হাতছাড়া ও বাজে ফিল্ডিংও দেখিয়েছে!

এক হেনরি নিকোলসকেই দুবার রানআউট করতে পারেনি বাংলাদেশ। চতুর্থ ওভারে মিডঅফে তার ক্যাচ নিতে মাহমুদউল্লাহ। অষ্টম ওভারে কিউই ওপেনারের ক্যাচ ছাড়েন মুশফিক।

নিকোলস (১৮) অবশ্য বিপদের কারণ হতে পারেননি। লিটনের ক্যাচ বানিয়ে সাফল্য আনার শুরুটা করেন তাসকিন। ড্রাইভ করতে গিয়ে কিউই ওপেনার গালিতে ক্যাচ দিলে ভাঙে ৪৪ রানের উদ্বোধনী জুটি।

তারপর রুবেলের জোড়া ধাক্কা। আরেক ওপেনার গাপটিল (২৬) ও একাদশে ফেরা অভিজ্ঞ টেলরকে (৭) সাজঘরের পথ দেখান টাইগার পেসার। স্টাম্পের বাইরের শর্ট বলে পুল করতে যেয়ে মিডঅনে লিটনের দ্বিতীয় ক্যাচ হন গাপটিল। টেলরের ক্যাচ ছেড়েছিলেন মোস্তাফিজ। খানিক পরে স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে মুশফিকের গ্লাভসে জমা পড়েন তিনি।

গত ম্যাচের সেঞ্চুরিয়ান টম ল্যাথাম উইকেটে জেঁকে বসার আগেই মিরাজের উড়ন্ত এক দর্শনীয় ক্যাচে পরিণত হন। ৭ রান করা কিউই অধিনায়কের উইকেট তুলেছেন সৌম্য সরকার।

পরে ড্যারেল মিচেলকে নিয়ে প্রতিরোধ গড়েন ডেভন কনওয়ে। দুজনে ১৫৯ রানের জুটি গড়েন। দুজনেই তুলে নেন সেঞ্চুরি।

এই সিরিজেই অভিষিক্ত ২৯ বছর বয়সী বাঁহাতি কনওয়ে তৃতীয় ওয়ানডেতে এসে পান সেঞ্চুরির দেখা। ১৭ চারে ১১০ বলে ১২৬ রানের ইনিংস খেলে ফেরেন। মোস্তাফিজের বলে যখন বদলি ফিল্ডার আফিফের ক্যাচ হন, ততক্ষণে দলকে বিপদমুক্ত করে ফেলেন কনওয়ে।

এরপর ম্যাচে লিটনের তৃতীয় ক্যাচ বানিয়ে জেমস নিশামকে (৪) ফিরিয়ে তৃতীয় সাফল্য তুলে নেন রুবেল। কিন্তু মিচেল থেকে যান বিপদ হয়ে, দ্রুতলয়ে তুলতে থাকেন রান। ২৯ বছর বয়সী ডানহাতি মিচেলেরও এই সিরিজেই অভিষেক, তারও প্রথম সেঞ্চুরি ওঠে, আগে ছিল না ফফটিও। ৯ চার ২ ছয়ে ৯২ বলে ঠিক ১০০ করে অপরাজিত থাকেন তিনি।

রুবেল ৩ উইকেট নিলেও খরচ করেছেন ৭০ রান। তাসকিনের ১ উইকেট নিতে খরচ ৫২ রান। ৮৭ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি মোস্তাফিজ। সৌম্য ৮ ওভারে ৩৭ রানে নিয়েছেন ১ উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমতাসকিনমিঠুনরুবেললিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ছয় বছর ধরে জলাবদ্ধতায় ভুগছে বংশালবাসী

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT