চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে ধুঁকতে থাকা পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ২৫, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জয় পাল্টে দিয়েছে ক্রিকেটারদের শারিরীক ভাষা। আত্মবিশ্বাসে ভরপুর এক দল এখন বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে তিনদফা ও আয়ারল্যান্ডকে একবার হারানোর সুখস্মৃতি নিয়েই মাশরাফী বিন মোর্ত্তজার দল রোববার কার্ডিফে নামছে বিশ্বকাপের প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে। প্রতিপক্ষ সম্প্রতি ধুঁকতে থাকা পাকিস্তান।

কার্ডিফের সোফিয়া গার্ডেনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১।

ম্যাচের ভেন্যুতে শনিবার প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ। দলের প্রতিনিধি হয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘ম্যাচ জিতলে অনেক আত্মবিশ্বাস পাওয়া যায়। প্রস্তুতি ম্যাচ এটা আমাদের মাথায় নেই, জয় নিয়েই আমাদের ভাবনা। একটা একটা করে ম্যাচ জিততে হবে, এটিই আমাদের মাথায় আছে।’

‘বিশ্বকাপের অল্পসময় বাকি আছে, ৫ দিন। প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। কন্ডিশনটা বুঝতে হয়ত দুই ম্যাচ চলে যায়। আমরা মানিয়ে নিতে পারলে বিশ্বকপে খেলা সহজ হয়ে যাবে। চেষ্টা করবো নিজেদের শতভাগ দেয়ার জন্য এবং যে ঘাটতি আছে সেখানে উন্নতি করার। বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচ চাপ থাকবে, এখানে যদি শতভাগ দিতে পারি তাহলে (বিশ্বকাপ) ওখানে সহজ হয়ে যাবে।’ -বলেন দলের তরুণ এ অলরাউন্ডার।

বিশ্বকাপের স্বাগতিক দেশ ইংল্যান্ডের কাছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ (৪-০) হওয়ার পর শুক্রবার আফগানিস্তানের কাছে প্রস্তুতি ম্যাচেও হেরেছে সরফরাজ আহমেদের দল।

Reneta

কার্ডিফের সঙ্গে জড়িয়ে টাইগারদের মধুর সব স্মৃতি। ২০০৫ সালের ১৮ জুন, এই মাঠেই তখনকার পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ। আশরাফুলের সেঞ্চুরির দ্যুতির কাছে নতজানু হয়েছিল রিকি পন্টিংয়ের দল।

সোফিয়া গার্ডেনে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের সঙ্গে নির্বাচক হাবিবুল বাশার সুমন। যার নেতৃত্বে ২০০৫ সালে এই মাঠে অস্ট্রেলিয়া-বধ করেছিল বাংলাদেশ। সেই স্মারকের সামনে দাঁড়িয়েই ফ্রেমবন্দী টাইগারদের সাবেক দুই অধিনায়ক

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়ে বৈশ্বিক আসরে প্রথম সেমিফাইনালে নাম লেখায় বাংলাদেশ। এই মাঠে একমাত্র দল হিসেবে বাংলাদেশ অপরাজিত।

সেই ঐতিহাসিক ভেন্যুতেই বাংলাদেশের বিশ্বকাপ অভিযানের ব্যাট-বলের প্রাথমিক অধ্যায় শুরু হচ্ছে রোববার। টাইগারদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটিও এখানে। মঙ্গলবার প্রতিপক্ষ ভারত।

প্রস্তুতি ম্যাচ হলেও ত্রিদেশীয় সিরিজে টাইগারদের ধারাবাহিক জয়ের যে অভ্যাস তৈরি হয়েছে, সেটি ধরে রাখার চ্যালেঞ্জ শুরু হবে এখান থেকেই। ২ জুন ওভালে সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে নামার আগে আদর্শ প্রস্তুতিই যোগান দিতে পারে নতুন ইতিহাস রচনার পথে থাকা সঙ্ঘবদ্ধ একটি দলকে অদম্য হয়ে ওঠার শক্তি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তানবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপকে আরও রঙিন করে তুলেছে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গতদের পাশে বাংলাদেশ বিমান বাহিনী

জুলাই ১৩, ২০২৬

বর্ষায় এইচএসসি পরীক্ষা আয়োজন নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

জুলাই ১৩, ২০২৬

সেনাবাহিনীকে জনমানুষের আস্থা ও মর্যাদা ধরে রাখতে প্রধানমন্ত্রীর তাগিদ

জুলাই ১৩, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজারসহ কয়েকটি জেলায় তলিয়ে গেছে ঘরবাড়ি-ফসলি জমি ও খামার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT