বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ সফররত ইংল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষক দল। বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে তারা সন্তোষজনক বললেও সফরের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
বৃহস্পতির মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ইংল্যান্ড ক্রিকেট পরিচালনা বোর্ডের পরিচালক জন কার।
তিনি বলেন, বাংলাদেশের আতিথেয়তা ও নিরাপত্তা ব্যবস্থায় আমরা সন্তুষ্ট। তবে ইংল্যাল্ড আসবে কি আসবে না সেটি আমি বলতে পারব না।
জন কার আরও বলেন, আমাদের কাজ প্রতিবেদনে দেয়া। আমরা দেশে ফিরে আমাদের প্রতিবেদন দেবো। সিদ্ধান্ত নেবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তারা মিরপুর স্টেডিয়ামে আসে। সেখানে তারা ড্রেসিংরুম, মেডিক্যাল রুম ও স্টেডিয়াম পরিদর্শন করেন। দুপুর ২টার দিকে তারা স্টেডিয়াম ত্যাগ করেন।
সম্প্রতি গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর থেকে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়। তবে সিরিজ আয়োজনের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।








