চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আতশবাজি আর ফানুসের আলোয় এলো ইংরেজি নববর্ষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ন ০১, জানুয়ারি ২০২০
- সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A

নানা নিষেধাজ্ঞা আর কঠোর নিরাপত্তার মধ্যেও আনন্দ-উৎসবে ইংরেজি নববর্ষ উদযাপন করেছে রাজধানীবাসী। আতশবাজি আর ফানুসের আলোয় নববর্ষ-২০২০ বরণ করে নেয় নগরবাসী।

সন্ধ্যার পর থেকেই নতুন বছরকে বরণ করতে নগরীর বিভিন্ন স্থানে ছিল মানুষের পদচারণা। মধ্য রাতে আবার অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হন। টিএসসিতে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উৎসবমুখর হয়ে উঠে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা।

নাশকতার কোনো হুমকি না থাকলেও থার্টি ফার্স্ট নাইট উদযাপনে রাজধানীজুড়ে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নগরবাসীর নিরাপত্তায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। সেই সঙ্গে ছিল ডগ স্কোয়াড।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও কূটনৈতিক এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। নববর্ষ উপলক্ষে পাঁচতারা হোটেলসহ বিভিন্ন ভবন সাজানো হয় বর্ণিল সাজে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এবং  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ শান্তিপূর্ণভাবে নতুন বছর উদযাপিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বুধবার দিবাগত রাতে ইংরেজি নতুন বছরের প্রথম প্রহরে রাজধানীর গুলশান-২ চত্বরে থার্টি ফার্স্টের নিরাপত্তা পর্যবেক্ষণ নিয়ে কথা বলেন ডিএমপি কমিশনার ও র‌্যাব প্রধান।

Reneta

নতুন বছরে সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার প্রত্যয় জানান তারা।

ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার বলেন, ‘সারা শহরে কোনো বিশৃঙ্খলতা ছিল না। নগরবাসী সুন্দরভাবে নতুন বছর উদযাপন করেছে। শহরে নুন্যতম কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়নি।’

র‌্যাব প্রধান
থার্টি ফার্স্টের নিরাপত্তা নিয়ে র‌্যাব প্রধান বেনজীর আহমেদ বলেন, ‘নতুন বছরের উৎসব যাতে নিরাপদে ও সুশৃঙ্খল হয়, সে ব্যাপারে আমরা কাজ করছি। তবে অতিরিক্ত নিরাপত্তার কারণে উৎসবে কোনো বিঘ্ন ঘটেনি। সেটা আমাদের উদ্দেশ্যও নয়।’

Jui  Banner Campaign
ট্যাগ: ইংরেজি নববর্ষ উদযাপনকঠোর নিরাপত্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ‘বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি’র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম

অবৈধ সম্পদ অর্জন: প্রকৌশলীদের ‘সেভেন স্টার’ গ্রুপের আমিনুল বরখাস্ত

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

গাছ কাটার ফলে বিএনপি থেকে বহিষ্কার, গ্রেপ্তার

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

বিশ্বকাপের আগে জাতীয় দলে ফেরা হচ্ছে না নেইমারের

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ছবি সংগৃহীত

মহাসড়কে ট্রাকের চাপায় নিহত ২

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬

শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT