চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আতঙ্কের পিচে ‘অপ্রত্যাশিত’ জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ন ২৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

এবারের সাউথ আফ্রিকা সফরে অবশেষে প্রথম জয় পেল ভারত। শনিবার সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিন প্রোটিয়াদের ৬৩ হারিয়ে দেয় সফরকারীরা। ২৪১ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৭৭ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। প্রথম দুই টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে শেষ করল প্রোটিয়ারা।

তবে এই জয় ভারতীয়দের জন্য অন্যরকম। সিরিজে পিছিয়ে থাকার পর ওয়ান্ডারার্সের পিচ হয়ে দাঁড়িয়েছিল এক আতঙ্কের নাম। ভারতকে হোয়াইটওয়াশ করার টার্গেট নিয়েই এমন পিচ বানিয়েছিল স্বাগতিকরা। উল্টো ভারত যে বিপদে পড়েছে, তার চেয়ে বেশি বিপদে পড়ে স্বাগতিকরা নিজেই। আর তাতেই আতঙ্কের পিচে ‘অপ্রত্যাশিত’ এক জয় পেয়ে যায় বিরাট কোহলির দল।

দিনের শুরুটা ভাল করলেও, তৃতীয় সেশনে মোহাম্মদ সামি, জাসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমারদের দাপটে ফ্যাফ ডু প্লেসিসদের ব্যাটিং লাইনআপে ধস নামে।

সামি পাঁচ উইকেট নেন। জাসপ্রীত বুমরাহ ও ইশান্ত শর্মা দু’টি করে এবং ভুবনেশ্বর কুমার একটি উইকেট নিয়েছেন।

ফলে সহজ জয় পায় ভারত। ডিন এলগার (৮৬) শেষপর্যন্ত লড়াই করেন। তিনি অপরাজিত থাকেন।

শুক্রবার খারাপ পিচের কারণ দেখিয়ে নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ করে দেন আম্পায়াররা। এরপর বিরাট কোহলি ও ডু প্লেসিসের সঙ্গে আলোচনায় বসেন দুই আম্পায়ার ও ম্যাচ রেফারি। দীর্ঘ আলোচনার পর জানানো হয়, চতুর্থ দিন খেলা শুরু হবে।

Reneta

রাতে বৃষ্টির জন্য আউটফিল্ড ভেজা থাকায় এদিন অবশ্য আধা ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। তবে বোলারদের সহায়ক পরিবেশ পেয়েও প্রথম সেশনে কোন ফায়দা তুলতে পারেননি ভারতীয়রা। সেই সময় মনে হচ্ছিল, সাউথ আফ্রিকা সহজেই জিতে যাবে। তবে তৃতীয় সেশনে ম্যাচের রং বদলে যায়।

বল হাতে বিধ্বংসী মেজাজে দেখা দেন পেসার সামি। আগের দিন এইডেন মার্করামকে (৪) ফিরিয়েছিলেন। এদিন ফেরালেন ভারনন ফিনল্যান্ডার (১০), আন্ডিলে ফাঙ্গিয়াসো (০), মরনে মরকেল (০) ও লুনঙ্গি এনগিদিকে (৪)।

এলগারের সঙ্গে জুটিতে ১১৯ রান যোগ করা হাশিম আমলাকে (৫২) ফেরান ইশান্ত শর্মা। তিনি ডু প্লেসিসকেও (২) আউট করেন। বুমরাহ ফেরান এবি ডিভিলিয়ার্স (৬) ও কুইন্টন ডি কককে (০)। ভুবনেশ্বর ফেরান কাগিসো রাবাদাকে (০)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-সাউথ আফ্রিকা সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি অধ্যাদেশ ৯১টি বিলে পাস

এপ্রিল ১১, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, কূটনৈতিক তৎপরতায় সরগরম পাকিস্তান

এপ্রিল ১১, ২০২৬

আরব সাগরে জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

এপ্রিল ১১, ২০২৬

উপকূলীয় জেলা বরগুনা ও ভোলায় তরমুজের ফলন ভালো হলেও দামে হতাশ চাষিরা

এপ্রিল ১১, ২০২৬

চাঁদের কক্ষপথ ঘুরে ফিরলেন আর্টেমিস-২ এর নভোচারীরা

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT